for Add

টি-টোয়েন্টি ও টেস্টে ভালো করতে নিজস্ব পরিকল্পনায় এগোবেন হাথুরুসিংহে

টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্টে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে সঠিক গেম পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরে আসা চন্ডিকা হাথুরুসিংহে। এই দুই ফর্মেটেই নাজুক অবস্থায় রয়েছে দলটি।

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ওয়ানডে ফর্মেটে জায়ান্ট দল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল লংকান এই কোচ। হাথুরু আসার আগে বাংলাদেশ ওয়ানডে ফর্মেটে মাঝেমধ্যে আলো ছড়ালেও তাতে ছিলনা ধারাবাহিকতা। যে কারণে দলটি শক্তিতে পরিণত করার প্রয়োজন ছিল।

হাথুরুসিংহের পরিকল্পনায় বাংলাদেশ সুপার ধারাবাহিক দল হিসেবে গড়ে উঠে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছায়। ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশের ধারাবাহিক সফলতা শুরু হয়েছিল হাথুরুর প্রথম মেয়াদে দায়িত্বকালে। এখন দলটিকে অন্য ফর্মেটেও একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দেয়ার গুরুদায়িত্ব দেয়া হয়েছে লংকান এই কোচকে।

বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বুধবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাথুরু বলেন,‘টেস্ট ক্রিকেট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টি-টোয়েন্টি অনেক বেশি জনপ্রিয়। সুতরাং আমাদের নিজস্ব গেম পরিকল্পনা খুঁজে বের করতে হবে। জাতি হিসেবে আমরা জানি কিভাবে ওয়ানডে খেলতে হয়। একই সঙ্গে অন্য ফর্মেটেও আমাদের ভালো করতে হবে।’

নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের পর হাথুরুর প্রথম মিশন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। আগামী মাসে ঘরের মাঠে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের আন্তর্জাতিক টিটোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ২০১৫ সালের পর ইংল্যান্ডই একমাত্র দল, যারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করেছে। ২০১৬ সালে হোম সিরিজে টাইগারদের পরাজিত করে তারা।

এখন ওই হারের বদলা নেয়ার সুযোগ পাচ্ছেন হাথুরুসিংহে। তবে লংকান এই কোচ বলেছেন , সিরিজের জন্য এখন কোন গেম পরিকল্পনা করছেন না তিনি। আগে তিনি খেলোয়াড়দের পর্যবেক্ষণ এবং তাদের মতামতের উপর নির্ভর করতে চান।

হাথুরু বলেন,‘আসন্ন সিরিজে আমি খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে চাই। আপাতত আমি সদস্যদের মতামতের ভিত্তিতে দলটির বিচার করতে চাই। আমি একটি ভালো টিম কম্বিনেশন গড়ে তুলতে চাই।’

হাথুরুর প্রথম মেয়াদটি ছিল ঘটনাবহুল। ওই সময় তার বিরুদ্ধে প্রধান যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে তার স্বৈরাচারী মনোভাব। এজন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কও খারাপের দিকে চলে গিয়েছিল।

এখন অনেক পরিণত হয়েছেন উল্লেখ করে লংকান এই কোচ বলেন, ‘বাংলাদেশের কোচ হিসেবে আগের মেয়াদের তুলনায় এখন আমি অনেক অভিজ্ঞ, পরিপক্ক। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে অনেক বেশি জানি। শুধু আমি নই, স্থানীয় কোচরাও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন। বিগত বছর গুলোতে তারা আসলেই ভালো করেছেন।

আমি সব সময় বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করেছি। বাংলাদেশের ক্রিকেটের প্রতি সব সময় আমার একটি দূর্বলতা রয়েছে। তাই আমি বাংলাদেশে ফিরতে চেয়েছি। বাংলাদেশের অনেক খেলোয়াড়ই ভালো খেলছে। তরুণরাও উঠে আসছে এবং ভালো করছে। এমন একটি দলের সঙ্গে থাকতে পারাটা সবসময় দারুণ ব্যাপার। এটি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add