for Add

হ্যাটট্রিক হারে বাংলাদেশের বিদায়

গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে হেরে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ও অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিল নিগার সুলতানার দল। এই নিয়ে বিশ্বকাপে পাঁচবার অংশ নিয়ে সবগুলোতেই প্রথম রাউন্ড থেকে মিশন শেষ করলো বাংলাদেশ।

কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটসের দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

৬১ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন বেটস। এই ইনিংসের মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন।

১৯০ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিলো বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে তারা। ততক্ষণে আস্কিং রান রেট ১২ ছাড়িয়ে গেলেও দ্রুত রান তুলতে পারেননি কোন ব্যাটারই। মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করেন।

স্বর্ণা সর্বোচ্চ ৩১ রান করেন। এ ছাড়া মুরশিদা খাতুন ৩০ ও শামিমা সুলতানা ১৪ রান করেন। অতিরিক্ত খাত থেকে ১৭সহ শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করতে পারে বাংলাদেশ।

আগামী ২১ ফেব্রুয়ারি কেপ টাউনেই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add