for Add

অস্ট্রেলিয়ায় বসেই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন হাথুরুসিংহে

লাদেশে পৌঁছার অপেক্ষায় না থেকে অস্ট্রেলিয়ায় বসেই জাতীয় দলের সাথে কাজ শুরু করে দিয়েছেন টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া চন্ডিকা হাথুরুসিংহে।

আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে হাথুরুসিংহের। এরপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে দুই বছরের চুক্তি করবেন তিনি।

পহেলা মার্চ থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের সাথে দ্বিতীয় ইনিংস শুরু করবেন হাথুরুসিংহে।

টাইগারদের দায়িত্ব নেয়া নিশ্চিত হবার পর দেশের খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পেতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টর উপর নজর রেখেছেন হাথুরুসিংহে।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ জানান, ইতোমধ্যে খেলোয়াড়দের সাথে কথা বলা এবং নিজের পরিকল্পনা সর্ম্পকে ধারনা দিয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ।

আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তাসকিন বলেন, ‘ইতোমধ্যে সবার সাথে কথা বলেছেন হাথুরু। তার পরিকল্পনা ভাগাভাগি করেছেন এবং ভবিবষ্যতে কাঙ্খিত লক্ষ্য পূরণে বোলার এবং ব্যাটারদের ভূমিকা কি হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়েছেন।’

আগামী মাসে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। আসন্ন দুই ফরম্যাটের সিরিজে দু’জন অধিনায়ক বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। তাসকিন জানান, দুই ফরম্যাটের অধিনায়কের সাথেই কথা বলেছেন হাথুরুসিংহে।

হাথুরুসিংহের বাংলাদেশে প্রত্যাবর্তনে ক্রিকেট মহল বিভক্ত হলেও উচ্ছসিত তাসকিন। তিনি বলেন, ‘হাথুরুসিংহে ফিরে আসায় আমি রোমাঞ্চিত। সে একজন মানসম্পন্ন কোচ এবং সৎ ব্যক্তি। এটি অবশ্যই তার জন্য আরও ভাল হবে।

হাথুরুসিংহের প্রথম স্পেলের সময় আমরা যারা খুব ছোট ছিলাম এখন তারা আগের চেয়ে অনেক বেশি পরিণত খেলোয়াড়। দলের অবস্থানও এখন ভালো।’

২০১৪ সালে ভারতের বিপক্ষে তাসকিনের অভিষেক ম্যাচের সময় দলের সাথে ছিলেন হাথুরুসিংহে। হাথুরুসিংহের প্রথম স্পেলে তিনটি ফরম্যাটেই উন্নতি করেছিলো বাংলাদেশ। বিশেষভাবে ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী দলে পরিণত হয়েছে বাংলাদেশ।

তবে কোচ রাসেল ডোমিঙ্গো থাকাকালীন উন্নতি হয়েছে পেসারদের। এরমধ্যে ম্যাচ জয়ী বোলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাসকিন, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

পেসারদের উন্নতিতে বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘অবশ্যই আজকের পেসাররা সেই সময়ের পেসারদের চেয়ে বেশি ধারাবাহিক। এটিও ইতিবাচক দিক। আমি আশা করি বাংলাদেশের ম্যাচ জয়ে ভূমিকা অব্যাহত রাখবে পেসাররা।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add