for Add

মাশরাফি ফিরতেই জয়ে ফিরলো সিলেট

আগের ম্যাচে বিশ্রামে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির অনুপস্থিতিতে বড় হার দেখে সিলেট স্ট্রাইকার্স। সেই দলটিই নিয়মিত অধিনায়ককে ফিরে পেয়ে ফের চাঙ্গা।

মিরপুরে ৬ উইকেট আর ১৫ বল হাতে রেখে খুলনা টাইগার্সকে হেসেখেলেই হারালো সিলেট। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করলো মাশরাফির দল। খুলনা রইলো তলানিতেই।

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। সিলেটের সামনে জয়ের লক্ষ্য ছিল মোটে ১১৪ রানের। ১০ রানের মধ্যে তৌহিদ হৃদয় (৫) আর নাজমুল হোসেন শান্তকে (৩) ফিরিয়ে কিছুটা আশা জাগিয়েছিল খুলনা।

তবে সেই আশা দূরাশায় পরিণত হতে সময় নেয়নি। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম আর জাকির হাসান মিলে ৯০ রানের জুটিতে ম্যাচ বলতে গেলে বের করে নিয়ে আসেন।

জাকির ৪৬ বলে ৫ চার আর ১ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। ৩৫ বলে ৩৯ করা মুশফিক ননস্ট্রাইকে হন দুর্ভাগ্যজনক রানআউটের শিকার। তবে রায়ান বার্ল একটি করে চার-ছক্কায় ৬ বলে ১২ করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা টাইগার্স। চোটের কারণে তামিম ইকবাল ছিটকে গেছেন। অভিজ্ঞ ওপেনারকে ছাড়া খেলতে নেমে ৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা।

দলের বিপদে হাল ধরেন মাহমুদুল হাসান জয়। তার বল সমান ৪১ রানের ইনিংসে তার ৩টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার। শেষদিকে ১৭ বলে ২২ করেন নাহিদুল ইসলাম। অধিনায়ক ইয়াসিরের ব্যাট থেকে আসে ১৫ বলে ১২। বাকিরা কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে ৮ উইকেটে ১১৩ রানেই থামে খুলনা।

সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম আর রুবেল হোসেন। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add