for Add

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিশ্রামে তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বাকী অংশে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ফিট তাসকিনকে পেতে এমন সিদ্ধান্ত।

বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলা তাসকিন গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

ম্যাচে ৩ ওভারে ১৪ রান দিয়ে উইকেট শূন্য থাকা তাসকিন বোলিংয়ের কোটা শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পরামর্শ অনুযায়ী ঢাকা পর্বে দলের হয়ে পরের দুই ম্যাচে খেলেননি তাসকিন।

বিপিএল শেষ চার-এ খেলার আশা আগেই শেষ হয়ে যাওয়ায় তাসকিন পরবর্তী ম্যাচগুলোতে ঢাকার জন্য অপরিহার্য্য নন।

বিসিবির মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ইনজুরি থেকে সুস্থ হতে তাসকিনকে দুই সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিবির চিকিৎসকদের মতে এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে শুধুমাত্র বিশ্রামই যথেষ্ট। বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে দুই সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে তাসকিনকে। ইনজুরি খুব বেশি গুরুত্বর নয়। দলের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলবেন না তিনি।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন পরই অনুশীলন শুরু করবে সে। আমরা মনে করি আসন্ন ইংল্যান্ড সিরিজ খেলতে তার কোন সমস্যা নেই।’
আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

চলমান বিপিএলে নিজ দল ঢাকার পারফরমেন্স খারাপ হলেও বল হাতে দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন তাসকিন। দেশের সেরা বোলার হিসাবে নিজেকে আবারও প্রমাণ করেছেন তিনি।

এবারের মৌসুমে ৯ ম্যাচে ১০ উইকেট নেন তাসকিন। তবে তার ৬ দশমিক ০২ ইকোনমি রেট চোখে পড়ার মত ছিলো। ব্যাটিং-বান্ধব উইকেটে তাসকিনকে সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাটারদের।

খুলনা টাইগার্সের বিপক্ষে এ ম্যাচে বল হাতে সেরা পারফরমেন্স করেন তাসকিন। মাত্র ১০৮ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ৯ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে খুলনার বিপক্ষে ২৪ রানে জয় পায় ঢাকা।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add