for Add

মৌসুমের গুরুত্বপূর্ণ সময় শুরু করতে যাচ্ছে পিএসজি

ফরাসি কাপে শেষ ষোলোর ম্যাচ খেলতে বুধবার মার্সেই সফরে যাবে পিএসজি। এই ম্যাচ দিয়ে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত দিন শুরু করতে যাচ্ছে প্যারিসের জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নক আউট পর্বের প্রথম ম্যাচটিও রয়েছে মার্সেইর সফরের পরপরই। -বাসস

বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন আগামী মঙ্গলবার ফ্রান্সের রাজধানীতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ খেলতে আসবে। পিএসজির জন্য যে কঠিন সময় অপেক্ষা করছে তাতে কোন সন্দেহ নেই। ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতেও দুর্দান্ত ফর্মে থাকা মার্সেইর কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে পিএসজিকে। গত বছর শিরোপা হারানো পিএসজি এবার তা পুনরুদ্ধারের চেষ্টা করবে। তার আগের সাত বছরে ছয় বারই জয়ী হয়েছিল ফরাসি জায়ান্টরা। সর্বাধিক ১৪বার তারা ফ্রেঞ্চ কাপের শিরোপা জয় করেছে।

মার্সেইর বিরুদ্ধে ম্যাচের পর শনিবার লিগ ওয়ানে ইন-ফর্ম মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে এই ম্যাচটি সবচয়ে বড় বাঁধা হয়ে দেখা দিতে পারে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্সেইর থেকে আট পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে পিএসজি।

মার্সেইর বিরুদ্ধে পিএসজি কাপ রেকর্ড বেশ সমৃদ্ধ। আগের ১১ বারের মোকাবেলায় ১০বারই জয়ী হয়েছে পিএসজি। এর মধ্যে গত দুই দশকের দুটি ফাইনাল রয়েছে। যদিও বুধবারের ম্যাচে মার্সেইর সবচেয়ে বড় শক্তি ঘরের মাঠের ৬৫ হাজার সমর্থক। সম্প্রতি ঘরের মাঠে পিএসজির ঘরোয়া ম্যাচের সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিস্টোফার গাল্টিয়ারের দল এ বছর চারটি লিগ ম্যাচের মাত্র একটিতে জয়ী হয়েছে।

লিওনেল মেসির গোলে তুলসের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। উরুর ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বায়ার্নের বিরুদ্ধে প্রথম লেগে যে কারণে মাঠে নামতে পারছেন না এই তারকা ফরোয়ার্ড। মেসি ও নেইমারকে ছাপিয়ে পিএসজির জন্য এমবাপ্পের উপস্থিতি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার অনুপস্থিতি মৌসুমের এ পর্যায়ে এসে দলের জন্য অনেক বড় দু:শ্চিন্তার বিষয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মধ্য মাঠের প্রাণ ভ্রোমরা মার্কো ভেরাত্তি। কিন্তু পিএসজির রক্ষণভাগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। অ্যালেক্সিস সানচেজকে নিয়ে সাজানো মার্সেইর আক্রমণভাগ নি:সন্দেহে পিএসজিকে ভোগাবে।

পেশীর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার। যদিও গাল্টিয়ারের কাছে এমবাপ্পের অবর্তমানে মেসিই মূল ভরসার জায়গা। এ সম্পর্কে পিএসজি বস বলেছেন, ‘আমি পুরো দলকে বলেছি মেসির জন্য খেলো, তাকে সবদিক থেকে সহযোগিতা করো। দায়িত্ব পালনে মেসিকে আমাদের সহযোগিতা করতে হবে। পুরো দল সেই চেষ্টাই করে যাচ্ছে। মেসিকে দিয়ে খেলানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’

এ মাসের শেষে লিগের ফিরতি ম্যাচে পিএসজিতে আতিথেয়তা দিবে মার্সেই। রোববার নিসের কাছে ৩-১ গোলে পরাজয়ের আগ পর্যন্ত টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল ইগর টুডোরের দল। রোববারের ম্যাচটি ছিল টুডোরের দলের জন্য অত্যন্ত হতাশার।

ম্যাচটির দ্বিতীয়ার্ধে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ মুহূর্তে ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাগা থেকে আসা পর্তুগীজ স্ট্রাইকার ভিটিনহার বদলী হিসেব অভিষেক হয়েছে। মার্সেই মিডফিল্ডার মাত্তেও গুয়েনডুজি বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমরা বেশ কিছু ভাল কাজ করেছি। এ কারণে একটি ম্যাচে পরাজয়ের অর্থ এই নয় যে, আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add