for Add

রনির ব্যাটিং ঝড়ে সিলেটকে উড়িয়ে দিল রংপুর

ওপেনার রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে টানা পঞ্চম জয়ের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্ট টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে রংপুর ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। রনি ৩৫ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই থাকলো রংপুর। ১০ ম্যাচে সমান ১৪ করে পয়েন্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রান রেট বিবেচনায় বরিশাল দ্বিতীয় ও কুমিল্লা তৃতীয়স্থানে আছে। এ ম্যাচ হারলেও ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো সিলেট।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শনিবার টস জিতে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান। এ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে পায়ে ব্যথা পাওয়ায় খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সিলেটের হয়ে ইনিংসের শুরু করে সাবলীল ছিলেন না দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার-প্লেতে মাত্র ২৬ রান তুলেন তারা। হৃদয় ও শান্তকে ভুগিয়েছেন আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমারজাই। পাওয়ার প্লেতে ৩ ওভার বোলিং করে ২ মেডেনে মাত্র ৬ রান দেন তিনি।

নবম ওভারে দলীয় ৪৩ রানে শান্তকে বোল্ড করে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙ্গেন রংপুরের পেসার হাসান মাহমুদ। ২টি চারে ২২ বলে ১৫ রান করেন শান্ত। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি জাকির হাসানও। ৭ বলে ৭ রান করে স্পিনার মাহেদি হাসানের শিকার হন জাকির।

১১তম ওভারে ৫৯ রানে ২ উইকেট পতন ঘটে সিলেটের। তখন রান রেট ছয়ের নীচে। এ অবস্থায় হৃদয়কে নিয়ে দ্রুত রান তোলার দিকে মনোযোগী হন মুশফিক। হাসানের করা ১৪তম ওভারে হৃদয়ের ২টি চার ও ১টি ছক্কায় ১৭ রান পায় সিলেট। একই ওভারে এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হৃদয়। এ জন্য ৪৩ বল খেলেছেন তিনি।

১৫তম ওভারে ১৫ রান আসায় তিন অংকে পৌঁছায় সিলেটের রান। পরের দুই ওভারে আসে ২৩ রান। পাকিস্তানী পেসার হারিস রউফের করা ১৮তম ওভারে ১৫ রান তুলেন হৃদয় ও মুশফিক। পরের ওভারে মুখোমুখি হওয়া ৩০তম বলে এবারের আসরে প্রথম অর্ধশতকের দেখা পান মুশফিক। শেষ ২ ওভারে ১৯ রান নেন তারা। শেষ পর্যন্ত হৃদয়-মুশফিকের ব্যাটে ২০ ওভারে ২ উইকেটে ১৭০ রান পায় সিলেট।

তৃতীয় উইকেটে ৫৬ বলে অবিচ্ছিন্ন ১১১ রান যোগ করেন হৃদয় ও মুশফিক। এবারের বিপিএলে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।
১৩টি চার ও ২টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ৮৫ রান করেন হৃদয়। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অনবদ্য ৫৫ রান করেন মুশফিক। রংপুরের মাহেদি-হাসান ১টি করে উইকেট নেন।

১৭১ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও রনি তালুকদার। পাওয়ার প্লেতে ৫৯ রান তোলেন তারা। এরমধ্যে রনি ২৩ বলে ৩৯ ও নাইম ১৩ বলে ১৮ রান করেন।

শ্রীলংকার থিসারা পেরেরা করা অষ্টম ওভারে ২টি ছয় ও ১টি চারে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন রনি। ১০ম ওভারে রনির ছক্কায় ১০০ রান পায় রংপুর। একই ওভারের পঞ্চম বলে রনিকে থামান পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। ৩৫ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় আসরে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৬৬ রানে থামেন রনি। নাইমের সাথে ৫৯ বলে ১০০ রানের জুটি গড়েন রনি।

১৩তম ওভারে বিদায় নেন নাইম। সিলেটের পেসার রেজাউর রহমানের বলে বোল্ড হন ৩২ বলে ৬টি চারে ৪৫ রান করা নাইম।
নাইম যখন ফিরেন তখন জিততে ৪৬ বলে ৪৭ রান দরকার পড়ে রংপুরের। তৃতীয় উইকেটে ৩৪ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রংপুরের জয় নিশ্চিত করেন পাকিস্তানী শোয়েব মালিক ও অধিনায়ক নুরুল। মালিক ২৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪১ ও নুরুল ১৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add