for Add

নেপালকে উড়িয়ে দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

শুরুটা ছিল ঝড়ের গতিতে। নেপালের সীমানায় বারবার আক্রমণ করে ১৩ মিনিটের মধ্যেই ২ গোল করে ফেলেছিল বাংলাদেশ। মনে হয়েছিল, বিশাল ব্যবধানের জয় পেতে পারে স্বাগতিকরা।

কিন্তু তৃতীয় গোল পেতে ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মাঝে নেপাল একটি গোল শোধ করলে বাংলাদেশ ৩-১ ব্যবধানে জয় নিয়ে শুরু করেছে ঘরের মাঠের সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচ জিতে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেেেছ বাংলাদেশের মেয়েরা।

তৃতীয় মিনিটে আকলিমা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথম গোলের কম্বিনেশন ছিল সর্বশেষ নারী লিগের দুই সেরা খেলোয়াড় আকলিমা ও শাহেদা আক্তার রিপার।

লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শাহেদা আক্তার রিপার পাস থেকে গোল করেন ২৫ গোল করে লিগের সর্বাধিক গোলের পুরস্কার জেতা আকলিমা খাতুন।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিক মেয়েরা। ১৩ মিনিটে আফিদা খন্দকারের শট ক্লিয়ার করতে ব্যর্থ হন নেপালের ডিফেন্ডাররা। অধিনায়ক শামসুন্নাহার বল ধরে নিখুঁত প্লেসিংয়ে বল পাঠান জালে।

দুই গোল খেয়ে দমে যায়নি নেপালের মেয়েরা। ব্যবধান কমাতে মরিয়া নেপাল সফল হয় ২৪ মিনিটে। কর্নার থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। বলটি অনেকটা অরক্ষিত জায়গায় দাঁড়িয়ে পেয়ে যান মানমায়া দামাই। তার বাঁ পায়ের শট আশ্রয় নেয় জালে।

৫৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ছোটনের দলের সামনে। বক্সের বাইরে থেকে আফিা খন্দকারের নেওয়া ফ্রি-কিক পোস্টের কোনা দিয়ে জালে প্রবেশের মুহূর্তে ঠেকান নেপালের গোলরক্ষক কবিতা বিকে।

৮২ মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ডান দিক থেকে বল নিয়ে ঢুকে গোলমুখে ক্রস ফেলেছিলেন আকলিমা খাতুন। তবে বলের কাছাকাছি কোনো খেলোয়াড় না থাকায় সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক দলের মেয়েরা।

শেষ মিনিটে ব্যবধান ৩-১ করে বাংলাদেশ। ৯০ মিনিটে শাহেদা আক্তার রিপার শট জড়িয়ে জায় নেপালের জালে। সহজ জয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, শামসুন্নাহার (আইরিন খাতুন), নাসরিন আক্তার, সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগী কিসকু, স্বপ্না রানী, মাহফুজা খাতুন (উন্নতি খাতুন), শাহেদ আক্তার রিপা, আকলিমা খাতুন (হালিমা) ও ইতি খাতুন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add