for Add

শেষ মুহূর্তের গোলে পিএসজিকে রুখে দিল রেইমস

আর্সেনাল থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার ফোলারিন বালোগানের ৯৬ মিনিটের গোলে রেইমস ১০ জনের পিএসজির সাথে রোববার লিগ ওয়ানে ১-১ গোলে ড্র করেছে।

পার্ক ডি প্রিন্সেসে বিরতির পরপরই নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক পিএসজি। ওই গোলের পরপর বদলী খেলোয়াড় মার্কো ভেরাত্তি সরাসরি লাল কার্ড পেয়ে মাঠত্যাগ করলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। তারপরও পূর্ণ তিন পয়েন্টের পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিল পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে বালোগানের গোলে অবশ্য পিএসজির লক্ষ্য পূরণ হয়নি। দূর্দান্ত দক্ষতায় ম্যাচে ফিরে এসে এক পয়েন্ট নিয়ে স্বস্তির সাথে মাঠ ত্যাগ করেছে সফরকারীরা। এ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে থাকলো রেইমস। এর মাধ্যমে বেলজিয়ামে জন্মগ্রহণকারী ইংলিশম্যান ৩০ বছর বয়সী উইল স্টিলের অধীনে রেইমস তাদের অপরাজিত থাকার রেকর্ড ১৪ ম্যাচ পর্যন্ত উন্নীত করেছে। এ নিয়ে এবারের মৌসুমে রেইমস পিএসজির সাথে দুইবার ড্র করেছে। তারকাবহুল পিএসজরি বিরুদ্ধে স্টিলের তরুণ দলটি যে দক্ষতা দেখিয়েছে তাতে তাদের সামর্থ্য অনেকটাই প্রমাণিত হয়েছে।

এ বছর এ নিয়ে চার লিগ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারালো পিএসজি। তারপরও অবশ্য লেন্সের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। দুই সপ্তাহ পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন পিএসজির সামনে মূল চ্যালেঞ্জ।

ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘সার্বিকভাবে আমরা দলের পারফরম্যান্স নিয়ে মোটেই সন্তুষ্ট নই। এখানে চিন্তিত হবার কিছু নেই। যত দ্রুত সম্ভব জয়ের ধারায় ফিরতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে খেলেও ৯৫ মিনিট শেষে গোল হজম করা পুরো দলের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টা খুবই বিস্ময়কর।’

বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো গাল্টিয়ার মূল একাদশে একসাথে মাঠে নামিয়েছিলেন দলের তিন মূল তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে। শুরুতে পিএসজি ৪-২-৪ ফর্মেশনে খেলতে থাকে। আক্রমণভাগে তারকা তিনজনের সাথে রাইট উইংয়ে যোগ দেন কার্লোস সোলার। প্রথমার্ধে মধ্যমাঠে অবশ্য ভেরাত্তির অনুপস্থিতি অনুভূত হয়েছে। এই সুযোগে রেইমস বিপদজনক হয়ে উঠতে থাকে।

বিরতির পর ভেরাত্তি মাঠে নামার সাথে সাথেই এগিয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে নেইমারের গোলে ডেডলক ভাঙ্গে পিএসজি। মৌসুমে এটি নেইমারের ১৭তম গোল। এই গোলের পরপরই বিতর্কিত সিদ্ধান্তে পিএসজি ১০ জনের দলে পরিণত হয়। বক্সের ভিতর মারকুইনহোসের ফাউলে রেইমকে প্রথমে পেনাল্টি উপহার দেয়া হয়। কিন্তু ভিএআর প্রমাণ পেয়েছে এই গোলের ঠিক আগেই ভেরাত্তি বাজেভাবে জুনায়া ইতোকে ফাউল করেছেন। এর ফলে ভেরাত্তিকে লাল কার্ড দেখানো হয়, একইসাথে অফসাইডের কারণে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

এরপর পিএসজি পরপর দুটি গোল থেকে বঞ্চিত হয়। সার্জিও রামোসের হেড বারে লেগে ফেরত আসে, আচরাফ হাকিমির গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ইংল্যান্ড অনুর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার বালোগান পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে পরাস্ত করলে ম্যাচে সমতা ফেরায় রেইমস। এবারের মৌসুমে এ নিয়ে ১১তম গোল করলেন বালোগান।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add