for Add

জয়ের ধারায় ফিরলো বরিশাল

ওপেনার এনামুল হক বিজয় ও করিম জানাতের  ঝড়ো ইনিংসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে জয়ের ধারায় ফিরলো সাকিবের ফরচুন বরিশাল।

টুর্নামেন্টের ২৬তম ম্যাচে বরিশাল ৩ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এই জয়ে ৮ খেলায় ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট  বরিশালের। সমান পয়েন্ট  মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের।ে তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে উঠলো বরিশাল। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে চট্টগ্রাম। জবাবে এনামুলের ৫০ বলে ৭৮ রানের পর  জানাতের  ঝড়ো গতির ৩১ রানে  ৪ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় বরিশাল।

সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

হাতে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমের বলে ৫ রান করে ফিরেন ওপেনার মেহেদি মারুফ।

দ্বিতীয় উইকেটে ভারতের উন্মুখ চাঁদকে নিয়ে রানের চাকা সচল রাখেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দাউদ। ৫ ওভারে দলে রান ৩৬এ নিয়ে যান তারা। ষষ্ঠ ওভারের চাঁদকে ব্যক্তিগত  ১৬ রানে থামিয়ে দেন পেসার খালেদ আহমেদ। ১৩ বলে ৩টি চারে ১৬ রান করেন চাঁদ। ও’দাউদ-চাঁদ জুটিতে ২২ বলে ২৫ রান যোগ করেন।

দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে দাউদের  সঙ্গী হন আফিফ হোসেন। উইকেট সেট হয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন তারা। অষ্টম ও নবম ওভারে ২টি করে চার-ছক্কায় ২০ রান তুলেন ডাউড ও আফিফ। ১১তম ওভারে খালেদের দ্বিতীয় শিকার হন ৪টি চার ও ১টি ছয়ে ৩৪ বলে ৩৩ রান করা দাউদ ।

এরপর  বরিশাল  পেসার কামরুল ইসলাম রাব্বির শিকার হন আফিফ ও অধিনায়ক শুভাগত হোম। আফিফ ৩৩ বলে ৩৭ ও শুভাগত ২ রান করে ফিরেন।  ৩টি চার ও ২টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজান আফিফ।

১৪তম ওভারে দলীয় ১০২ রানে আফিফ-শুভাগতর বিদায়ের চট্টগ্রামকে লড়াকু সংগ্রহ এনে দেন ক্যাম্পার ও ইরফান শুক্কুর। ষষ্ঠ উইকেটে ৩৯ বলে ৬৬ রান যোগ করেন তারা
ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১৯ বলে ২০ রান করেন শুক্কুর।

বরিশালের খালেদ ২৬ রানে ও কামরুল ৩৮ রানে ২টি করে উইকেট নেন। ৩ ওভার বল করে ৩৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব।

১৬৯ রানের লক্ষ্যে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার বিজয়। তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬৭ রান পায় বরিশাল। মাত্র ২৬ বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান বিজয়

বিজয়  ঝড়ের মাঝে পঞ্চম ওভারে পেসার মেহেদি হাসান রানার বলে বিদায় নেন সাইফ হাসান। ২টি চারে ১০ রান করেন তিনি।

বিজয় ঝড়ের পর বরিশালের মিডল-অর্ডারে ব্যাটিং ধস নামে। ৭ রানের ব্যবধানে  বরিশালের ৩ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাঁ-হাতি স্পিনার নিহাদুজ্জান। সাকিব ২, মাহমুদুল্লাহ রিয়াদ শূন্য ও শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভা ৩ রান করে ফিরেন।

অন্যপ্রান্তে বরিশালের রানের চাকা সচল রেখে দলীয় রান ১শ পার করেন  বিজয় । ১৫তম ওভারে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরির বলে বিদায় ঘটে ৫০ বলে ৭৮ রান করা বিজয়ের।  । ৬টি করে চার-ছক্কায়  নিজের ইনিংস সাজান এ ওপেনার।

১৬তম ওভারে পাকিস্তানের ইফতেখার আহমেদকে নিজের চতুর্থ শিকার বানান নিহাদুজ্জামান। ২০ বলে ১৩ রান করেন ইফতেখার।

ইফতেখার ফেরার পর শেষ ৪ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ৪৮ রান দরকার পড়ে বরিশালের। ১৭তম ওভারে ১৭ ও ১৮তম ওভারে ১৫ রান তুলেন আফগানিস্তানী  জানাত ও সালমান হোসেন।  ঝানাত ঝড়ে  জয়ের জন্য শেষ ২ ওভারে ১৬ রান দরকার পড়ে বরিশালের। ১৯তম ওভারে ১৪ রান নিয়ে ম্যাচ হাতে মুঠোয় নিয়ে নেন জানাত ও সালমান।

এতে শেষ ওভারে ২ রান প্রয়োজন পড়ে বরিশালের। রানার করা শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ১২ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৩১ রান করেন  জানাত। দ্বিতীয় বলে চার মেরে বরিশালের জয় নিশ্চিত করেন ওয়াসিম। সালমান ১৮ ও ওয়াসিম ৪ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের নিহাদুজ্জামান ১৭ রানে ৪ উইকেট নেন।-বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add