for Add

মেসির এক অনন্য গুণের কথা জানালেন স্কালোনি

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দলের সুপারস্টার লিওনেল মেসির এক অসধারণ গুণের কথা উল্লেখ করেছেন। একইসাথে তিনি জানিয়েছেন সতীর্থদের উপর মেসির প্রভাব কতটুকু। বাসস

বিশ্বকাপে দলকে শিরোপা উপহার দেয়া ছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয় করেছেন মেসি। অনেকেই ধরে নিয়েছেন এটাই হয়তোবা মেসির শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পর মাস খানেকেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো আর্জেন্টাইন খেলোয়াড়রা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের সুখকর স্মৃতিগুলো সমর্থকদের সামনে তুলে ধরেন। স্কালোনিও এর ব্যতিক্রম নন। বিশ্বকাপ শেষে শিষ্যদের দারুণভাবে মিস করা স্কালোনিও বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পুরো দলের প্রশংসাই করেছেন।

স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাতকারে স্কালোনি মেসি সম্পর্কে বলেছেন, ‘সে একজন সত্যিকারের ফুটবল নেতা। সবাই তা দেখেছে। কিন্তু মাঠের বাইরে মেসি যখন সবাইকে উদ্ধুদ্ধ করতে কথা বলেন তা অসাধারণ। সবার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এই গুণ অনেকের মাঝেই থাকেনা। শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে নয়, যেকোন ব্যক্তির পক্ষে এটা কঠিন। আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু সে আমাদের মধ্যে কি বার্তা ছড়িয়ে দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যখন মেসি কথা বলে কিভাবে সতীর্থরা তার দিকে তাকিয়ে থাকে। সবার মধ্যে ভিন্ন এক অনুপ্রেরণার জন্ম হয়। সত্যি বলতে কি এটা বর্ণনা করা কঠিন।’

২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল মেসি। আর সেটাই বিশ্বকাপে আত্মবিশ্বাস যুগিয়েছে বলে স্কালোনি মনে করেন। তিনি বলেন, ‘ব্রাজিলের কোপা আমেরিকার আসরটি মেসি দারুণভাবে উপভোগ করেছিল। কার্যত সে এ টুর্নামেন্টে অন্য যেকোন সময়ের তুলনায় সতীর্থদের সাথে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিল।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add