for Add

রংপুরকে জয়ে ফেরালেন মালিক

টানা দুই ম্যাচ হারের পর পাকিস্তানী শোয়েব মালিকের ব্যাটিং নৈপুন্যে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২১তম ম্যাচে আজ রংপুর ৫৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ৬ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো রংপুর। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানেই থাকলো চট্টগ্রাম।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করে রংপুর। ৪৫ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মালিক। জবাবে অধিনায়ক শুভাগত হোমের ৩১ বলে ৫২ রান সত্বেও ১২৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

ঢাকায় দ্বিতীয় পর্বে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত। ব্যাট হাতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় রংপুর রাইডার্স। মাহেদি হাসানকে ১ ও তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমনকে ৬ রানে ফিরিয়ে দেন স্পিনার শুভাগত।

তৃতীয় উইকেট পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। কিন্তু নবম ওভারে চট্টগ্রামের শ্রীলংকান স্পিনার বিজয়কান্ত বিয়াস্কান্তর বলে থামেন নাইম। ৫টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩৪ রান করেন তিনি।

৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া রংপুরের হাল ধরেন মালিক ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। দ্রুত রান তুলতে চট্টগ্রামের বোলাদের উপর চড়াও হন মালিক। স্পিনার তাইজুল ইসলামের প্রথম ও তৃতীয় ওভারে ৫টি ছক্কা ও ১টি চার মারেন মালিক। তাইজুলের করা তৃতীয় ও ইনিংসের ১৪তম ওভারে ২৫ রান তুলেন মালিক। ঐ ওভারেই ২৮ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পান মালিক। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৪তম ওভারেই ১শ রান স্পর্শ করে রংপুর।

মালিকের অর্ধশতকের পর মারমুখী হয়ে উঠেন ওমারজাই। বিজয়কান্তর শেষ দুই ওভারে ৩টি ছয় ও ১টি চার মারেন তিনি। ১৮তম ওভারের প্রথম বলে পেসার মেহেদি হাসান রানার বলে ক্যাচ দিয়ে ফিরেন ১টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪২ রান করা ওমারজাই। মালিক ওমারজাই চতুর্থ উইকেটে মালিকের সাথে ৫৩ বলে ১০৫ রান যোগ করেন।

শেষ ওভারে পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজকে ৯ ও শামীম হোসেনকে ৭ রানে শিকার করেন রানা। ৪৫ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন মালিক। ৫টি করে চার-ছয় মারেন তিনি। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ পায় রংপুর।
বল হাতে চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ৩৯ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন রানা। ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন শুভাগত।

১৮০ রানের জবাব দিতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে চট্টগ্রাম। তৃতীয় ওভারের মধ্যেই ১১ রানে ৩ উইকেট হারায় তারা। প্রথম ওভারের তৃতীয় বলে পাকিস্তানের উসমান খানকে ৪ রানে আউট করেন স্পিনার রকিবুল হাসান।

পরের ওভারে তৌফিক খানকে খালি হাতে বিদায় দেন পেসার ওমারজাই। ইনিংসের তৃতীয় ওভারে আবারও চট্টগ্রাম শিবিরে আঘাত হানেন রকিবুল। আরেক ওপেনার পাকিস্তানের খাজা নাফিকে ৬ রানে আউট করে চট্টগ্রাম শিবিরে চাপ আরো বাড়িয়ে দেন রকিবুল।

দল যখন চাপে তখন ক্রিজে গিয়েই মারমুখী হয়ে উঠেন পাঁচ নম্বরে নামা শুভগাত। পাওয়ার-প্লেতে ৩টি চার ও ১টি ছয় মারেন তিনি। অন্যপ্রান্তে আফগানিস্তানের দারউইশ রাসুলিও দ্রুত রান তুললে ৬ ওভারে ৪৬ রান পায় চট্টগ্রাম।

অষ্টম ওভারে পেসার হাসান মাহমুদের বলে ২টি ছক্কা মারেন শুভাগত। দশম ওভারের দ্বিতীয় বলে আউট হন রাসুলি। পাকিস্তানের হারিস রউফের বলে আউট হওয়ার আগে ২১ রান করে ফিরেন রাসুলি। চতুর্থ উইকেটে শুভাগতর সাথে ৪০ বলে ৬৬ রান যোগ করেন রাসুলি।

রাসুলির বিদায়ে উইকেটে এসেই ঝড় তুলেন জিয়াউর রহমান। ১২তম ওভারে হাসানের শিকার হয়ে বিদায় নেওয়ার আগে ১২ বলে ৩ ছক্কা ও ১ বাউন্ডারিতে ২৪ রান করেন জিয়া।

জিয়া ফেরার পর হাফ-সেঞ্চুরির দেখা পান শুভাগত। ২৭ বলে অর্ধশতক পূরণ করার পর ১৪তম ওভারের প্রথম বলে রউফের দ্বিতীয় শিকার হন শুভাগত। শেষ পর্যন্ত ৩১ বল খেলে ৪টি করে চার-ছয়ে ৩১ বলে ৫২ রান করেন তিনি।

শুভাগতর আউটে লড়াই থেকে ছিটকে পড়ে নির্ধারিত ২০ ওভারই খেলতে পারেনি চট্টগ্রাম। শেষ পর্যন্ত ১৭তম ওভারে ১২৪ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। রংপুরের রউফ ১৭ রানে ৩টি ও রকিবুল ২৪ রানে ২টি উইকেট নেন। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add