for Add

স্বরূপে ফিরেই টটেনহ্যামকে বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি

স্বরূপে ফিরেই টটেনহ্যামকে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল বৃহস্পতিবার নিজেদের মাঠে পিছিয়ে পড়েও সফরকারী স্পার্সদের বিপক্ষে ৪-২ গোলে জয় লাভ করে কোচ পেপ গার্দিওলার ম্যানসিটি।

ইত্তেহাদ স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ তিন মিনিটে দিয়ান কুলুসেভস্কি ও এমারসন রয়্যালের গোলে ০-২ গোলে পিছিয়ে পড়লে শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা হুমকিতে পড়ে যায় ম্যানসিটির। কিন্তু বিরতি থেকে ফিরে আগ্রাসী মেজাজে খেলা শুরু করে সিটিজেনরা। ওই অর্ধের শুরুতেই মাত্র ১২ মিনিটের মধ্যে পরপর তিন গোল করে সিটিকে এগিয়ে দেন যথাক্রমে হুলিয়ান আলভারেজ, আর্লিং হালান্ড ও রিয়াদ মাহরেজ।

ম্যাচের শেষ মিনিটে মাহরেজ আরো একটি গোল করলে বড় জয় নিয়ে সাজঘরে ফিরে পেপ গার্দিওলার শিষ্যরা। এ জয়ে টেবিল টপার আর্সেনালের চেয়ে মাত্র ৫ পয়েন্টে পিছিয়ে আছে সিটি। যদিও গানারদের হাতে আছে বাড়তি একটি ম্যাচ।

এদিকে লিগে সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিন পরাজয়ে শীর্ষ চারের চেয়ে এখনো ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে টটেনহ্যাম হটস্পার্স। গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বিতর্কিত ম্যাচে ২-১ গোলে পরাজিত হওয়া দলটিতে পাঁচ পরিবর্তন নিয়ে কাল একাদশ সাজিয়ে শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিলেন গার্দিওলা। বাদ পড়াদের মধ্যে কেভিন ডি ব্রুইনা ও বার্নার্ডো সিলভার মতো শীর্ষ তারকারাও ছিলেন। পরিবর্তিত একাদশে হালান্ডের সঙ্গে জুটি বাঁধেন আলভারেজ।

অপরদিকে ধীরগতির সূচনা এই মৌসুমে যেন অভ্যাসে পরিণত হয়েছে স্পার্সদের। তবে গতকাল এর ব্যতিক্রম দেখা গেছে। প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়ে নেয় টটেনহ্যাম। তবে আসল চেহারায় ফিরতে সিটিকে ব্যয় করতে হয়েছে পুরো ৪৫ মিনিট। প্রথমার্ধে টটেনহ্যামের এগিয়ে যাবার নেপথ্যেও ছিল সিটিজেনদের বেশ কয়েকটি ভুল।

ম্যাচের ৪৪ মিনিটে সিটির ব্রাজিলীয় গোলরক্ষক এডারসন সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার রড্রির কাছে পাস দিলে যথাসময়ে সেটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন তিনি। আর এই সুযোগে বল দখলে নিয়ে স্বাগতিকদের জালে জড়িয়ে দেন স্পার্স তারকা কুলুসেভস্কি (০-১)। মৌসুমের প্রথম দিন থেকে এ পর্যন্ত এটিই ছিল তার প্রথম গোল।

পর মুহূর্তে আরো একটি গোল পায় টটেনহ্যাম। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের একটি শটের বল ফিরিয়ে দেন সিটির গোলরক্ষক এডারসন। তবে ফিরতি বলটি বেশ সহজেই দর্শনীয় হেডে জালে জড়িয়ে দেন এমারসন (০-২)।

বিরতির পরও দলে কোন পরিবর্তন আনেননি গার্দিওলা। আস্থার মর্যাদা দিতে ভুল করেনি শিষ্যরা। মাত্র ১৮ মিনিটের মধ্যেই তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লড়াইটা প্রথমে শুরু করেন আর্জেন্টাইন তারকা আলভারেজ। ৫১ মিনিটে গোলমুখে জটলার মধ্যে বেশ ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন তিনি (১-২)। দুই মিনিটের মধ্যেই ম্যাচটি সমতায় চলে আসে।

৫৩ মিনিটে মাহরেজের ক্রসের বল দারুণ হেডে জালে জড়িয়ে দিয়ে তিন ম্যাচের গোলখরা দূর করেন হালান্ড (২-২)। এর দুই মিনিট পর সিটিকে এগিয়ে দেন মাহরেজ। ডিফ্লেক্টেড গোলে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৯০ মিনিটে মাহরেজ আরো একটি গোল করলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add