for Add

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে ধূম্রজাল

মঙ্গলবার সন্ধ্যায় বাফুফের মিডিয়া বিভাগ থেকে বার্তা-বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন। বিষয়: জুনের ফিফা উইন্ডোতে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশে আগমন বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানানো।

আর্জেন্টিনাকে জুন উইন্ডোতে ম্যাচ খেলতে আগেই আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। তাহলে কি তারা সম্মতি দিলো? এ রকম নানা প্রশ্ন ফুটবল অঙ্গনে। বাফুফের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে যতটুকু জানা গেলো, আর্জেন্টিনা জুনে বাংলাদেশে এসে ম্যাচ খেলতে চায়, এ বিষয় অগ্রগতির বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলনে।

চারিদিকে হৈ চৈ। ২০১১ সালের পর আবার আসছে মেসিদের আর্জেন্টিনা। এবার তারা চ্যাম্পিয়ন দল। এই আর্জেন্টিনার বাংলাদেশে আসার গুরুত্ব অনেক বেশি।

কিন্তু সংবাদ সম্মেলন শুরু ঠিক ৩ ঘণ্টা আগে বাফুফের মিডিয়া বিভাগ থেকে আবার বার্তা। দুপুর আড়াইটার নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল। কারণ অনিবার্য। সেই সঙ্গে দুঃখ প্রকাশ।

এক রাতে কী হলো যে সংবাদ সম্মেলনই বাতিল করতে হলো? বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের ভিড়। বাফুফের নির্বাহী কমিটির কাউকে পাওয়া যায়নি। কেউ ফোনও ধরেননি। হঠাৎ কেন সংবাদ সম্মেলন ডাকা, হঠাৎ কেন বাতিল করা? এসবের কোনো কারণই জানা যায়নি।

বুধবার সন্ধ্যার একটু আগে আবার বাফুফের মিডিয়া বিভাগ থেকে বার্তা। যেখানে বলা হয়েছে, আর্জেন্টিনার বাংলাদেশ সফর বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাবতীয় কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান রয়েছে। এ বিষয়ের অগ্রগতি যথাসময়ে জানানো হবে।

বুধবার বাফুফে থেকে প্রেরণ করা দুটি সংবাদ বিজ্ঞপ্তি এবং কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলায় আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বিশ্বজয়ী মেসিরা শেষ পর্যন্ত ঢাকায় আসবেন তো?

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add