for Add

মেসি-রোনালদোর ম্যাচের বিশেষ টিকিট ২৬ লাখ ডলারে কিনে নিলেন সৌদি ব্যবসায়ী

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার প্রীতি ম্যাচের বিশেষ একটি টিকিট নিলামে ২৬ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছেন সৌদি আরবের এক নির্মাণ প্রতিষ্ঠানের মালিক। মঙ্গলবার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সৌদি আরব অলস্টার একাদশ ও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মধ্যকার ম্যাচটি। সৌদি আরবের দুই শীর্ষ ক্লাব আল হিলাল ও আল নসরের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত সৌদি অলস্টার একাদশের নেতৃত্ব দেবেন মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো পর্তুগাল সুপার স্টার রোনালদো।

এই ম্যাচ দিয়েই সৌদি আরবের মাটিতে অভিষেক হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রায় ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের বিনিময়ে ২০২৫ সাল পর্যন্ত আল নসরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ম্যাচটির মাধ্যমে মাঠে নামতে যাচ্ছেন রোনালদো।

প্রীতি ম্যাচের প্রচারণার জন্য রয়্যাল কোর্টের উপদেষ্টা ও সৌদি আরবের জেনারেল ও এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তার্কি আল শেখ একটি বিশেষ টিকিটের দাতব্য নিলামের ঘোষণা দেন। যে টিকিট দিয়ে ভিভিআইপি বক্সে বসে খেলা দেখার পাশাপাশি মেসি-রোনালদোর ড্রেসিং রুমে যাওয়া, দুই মহাতারকার সঙ্গে কথা বলা ও ছবি তোলার সুযোগ থাকছে।

১০ লাখ সৌদি রিয়াল (২লাখ ৬৬ হাজার মার্কিন ডলার) মূল্য দিয়ে শুরু হওয়া নিলামের শেষ সময় ছিল মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত। নিলামের সময়সীমা শেষ হবার পর টুইটারের মাধ্যমে নিলাম বিজয়ীর নাম ঘোষণা করেন তার্কি। এতে দেখা যায় সর্বোচ্চ এক কোটি রিয়ালের বিনিময়ে নিলামে জয়লাভ করেছেন মুশরাফ আল ঘামদি।
শেখ বলেন,‘অভিনন্দন, আপনিই এর উপযুক্ত। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন।’

আসন্ন ম্যাচে মেসি ছাড়াও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও আচরাফ হাকিমিসহ পিএসজির সেরা তারকারা লড়াইয়ে নামবেন বলে আশা করা হচ্ছে।- বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add