for Add

অবশেষে খুলনার জয়

পাকিস্তানী পেসার ওয়াহাব রিয়াজের বোলিংয়ের পর ওপেনার তামিম ইকবালের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইগার্স।

আজ (১৭ জানুয়ারি) বিপিএলের ১৫তম ম্যাচে খুলনা ৯ উইকেটে হারিয়েছে রংপুর রাইডাসর্কে। প্রথম তিন ম্যাচ হারের পর অবশেষে জয় পেয়েছে খুলনা। অন্যদিকে চার ম্যাচে ২টি করে জয় ও হার রয়েছে রংপুরের।

খুলনার ওয়াহাবের ৪ ও আমাদ বাটের ৩ উইকেটে ১২৯ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে তামিমের অনবদ্য ৬০ রানে ১০ বল বাকী রেখেই জয় পায় খুলনা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান খুলনা টাইগার্সের ইয়াসির আলি। প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় রংপুর। খুলনা স্পিনার নাহিদুল ইসলামের বলে স্টাম্পড আউট হয়ে খালি হাতে ফিরেন ওপেনার রনি তালুকদার।

নিজের দ্বিতীয় ওভারে আবারও রংপুর শিবিরে আঘাত হানেন নাহিদুল। ১টি চার ও ছয়ে ইনিংস শুরু করা মোহাম্মদ নাইমকে শিকার করেন নাহিদুল। ৯ বলে ১৩ রান করেন তিন নম্বরে নামা নাইম।

২ উইকেট হারিয়ে পাওয়ার-প্লেতে ৩৫ রান পায় রংপুর। দেখে-শুনে খেলতে থাকা আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে অষ্টম ওভারে বিদায় দেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ২৫ রান করেন ইমন।

নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের ইনজুরিতে রংপুরের অধিনায়কত্ব দায়িত্ব পাওয়া পাকিস্তানের শোয়েব মালিক ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১৪ বলে ৯ রান তুলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

মালিকের পর দ্রুত ফিরেন শামিম হোসেন পাটোয়ারিও। ৯ বলে ৪ রানে থামেন তিনি। পাকিস্তানী পেসার আমাদ বাটের শিকার হন মালিক ও শামিম।

১৪তম ওভারে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এক প্রান্ত ধরে খেলছিলেন চার নম্বরে নামা মাহেদি হাসান। এমন অবস্থায় ব্যাটেই বাল কিছু আশা করছিল রংপুর। কিন্তু ১৭তম ওভারে বাটের তৃতীয় শিকার হন মাহেদি। ২টি করে চার-ছয়ে ৩৪ বলে ৩৮ রান করেন তিনি।

দলীয় ৯৮ রানে মাহেদির আউটের পর ওয়াহাবের বোলিং তোপে বড় স্কোর পায়নি রংপুর। শেষদিকে ৭ বলে ১২ রান করেন রকিবুল হাসান। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রানে অলআউট হয় রংপুর। খুলনার ওয়াহাব ১৪ রানে ৪টি ও বাট ১৬ রানে ৩ উইকেট নেন। নাহিদুল ২৩ রানে নেন ২ উইকেট।

১৩০ রানের টার্গেটে খেলতে নেমে খুলনাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও মুনিম শাহরিয়ার। ৫ ওভারে ৪০ রান তোলেন তারা। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তামিম-মুনিমকে বিচ্ছিন্ন করেন আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমারজাই। ৩টি চারে ২১ বলে ২১ রান করে আউট হন মুনিম।

এরপর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়ে খুলনার জয় নিশ্চিত করেন তামিম ও তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয়। জুটিতে ৭৭ বল খেলেন তারা।

৩৫ বল খেলে ১৪তম ওভারে এবারের আসরের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তামিম। পরের ওভারে দলের রান ১শতে নিয়ে যান তামিম ও মাহমুদুল। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল।

৪৭ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন তামিম। ৪২ বলে অনবদ্য ৩৮ রান করেন মাহমুদুল। তার ইনিংসে ২টি চার ও ১টি ছয় ছিলো।

ম্যাচ সেরা হন খুলনা টাইগার্সের ওয়াহাব রিয়াজ। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add