for Add

একসঙ্গে মাঠে পিএসজির পরাজয় দেখলেন মেসি-নেইমার-এমবাপে

বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে পিএসজির হয়ে মাঠে নামলেও রেনের বিপক্ষে লিগ ওয়ানে হার এড়াতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। রোববার লিগ টেবিলের শীর্ষে থাকা প্যারিসের জায়ান্টদের ১-০ গোলে পরাজিত করেছে রেনে। এ পরাজয়ে মৌসুমের দ্বিতীয়ভাগে এসে পিএসজি মাত্র তিন পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে।

রেনে অধিনায়ক হামারি ট্রায়োরে ৬৫ মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোল করেন। ব্রিটানিতে এ নিয়ে টানা দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল পিএসজি। নতুন বছরের প্রথম দিনে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিরুদ্ধে ৩-১ গোলে পরাজিত হয়েছিল ক্রিস্টোফে গাল্টিয়ারের দলটি।

এর আগে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২৩ ম্যাচে অপরাজিত ছিল পিএসজি। সাম্প্রতিক এ পরাজয়ে শিরোপা দৌঁড়ে হুমকির মুখে পড়লো প্যারিসের জায়ান্টরা। ম্যাচ শেষে গাল্টিয়ার বলেছেন, ‘এ পারফরম্যান্সে আমি খুবই হতাশ। কারণ অনেক সুযোগ তৈরি করেও কোনটাই কাজে লাগাতে পারিনি। পেনাল্টি বক্সে স্ট্রাইকারকের ছন্দহীন পারফরম্যান্স দলের পরাজয়ের জন্য দায়ী।’

এমবাপ্পে ৫৫ মিনিটে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। বিশ্বকাপের পর এই প্রথমবারের মতো এমবাপ্পে, লিওনেল মেসি ও নেইমার একসাথে খেলতে নেমেছিলেন। কিন্তু আক্রমণভাগের তিন সুপারস্টার দলকে তিন পয়েন্ট উপহার দিতে পারেনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার পর মেসি কিছুদিন বাড়তি ছুটিতে ছিলেন। গত সপ্তাহে অ্যাঞ্জার্সের বিরুদ্ধে দলে ফিরেই ২-০ ব্যবধানের জয়ের ম্যাচটিতে গোল করেছেন। বিশ্বকাপের ফাইনালে ফরাসি তরুণ এমবাপ্পে হ্যাটট্রিক করলেও পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে তার দল পরাজিত হয়। বিশ্বকাপের পর পিএসজির প্রথম দুই ম্যাচে খেলার পর নিউ ইয়র্কে সতীর্থ আশরাফ হাকিমির সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন, যে কারণে শেষ দুটি ম্যাচে তার খেলা হয়নি।

এমবাপ্পে মূল দলে খেলার কথা থাকলেও তার স্থানে মেসি ও নেইমারের সাথে পিএসজি বস ২০ বছর বয়সী হুগো একিটিকেকে সুযোগ দেন। দলের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়া পিএসজি শুরু থেকেই ছিল এলোমেলো। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে ডানিলো পেরেইরার হেডের সুযোগটি ছাড়া রেনের গোলরক্ষক স্টিভ মানডান্ডা আর কোন বিপদে পড়েননি। ৫৫ মিনিটে একিটিকের স্থানে খেলতে নেমে এমবাপ্পেও তেমন কোন সুযোগ তৈরি করতে পারেননি। ৬৫ মিনিটে আদ্রিয়ের ট্রাফার্টের কাটব্যাক থেকে রাইট-ব্যাক ট্রায়োরে স্বাগতিকদের এগিয়ে দেন। লিগ ওয়ানে ২০০তম ম্যাচ খেলতে নামা এমবাপ্পে মানডান্ডাকে একা পেয়েও সমতা ফেরাতে পারেননি।

আরো একবার নেইমারকে মাঠে খুঁজেই পাওয়া যায়নি। মেসিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। হুয়ান বারনাটের শেষ মুহূর্তের একটি প্রচেষ্টা মানডান্ডা রুখে দেন। গাল্টিয়ার আশা করেন তার অ্যাটাকিং ট্রায়ো দ্রুতই নিজেদের ফর্ম ফিরে পাবেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ম্যাচ খেলতে আর মাসখানেকও সময় বাকি নেই। গাল্টিয়ার বলেন, ‘আট সপ্তাহ ধরে পুরো দল একে অপরের থেকে বিছিন্ন থাকায় সব পরিকল্পনা এলোমেলো হযে গেছে। এ সপ্তাহে আমরা মাত্র দুটি অনুশীলন সেশনে সবাইকে একসাথে পেয়েছি। এখন আমাদের কিছুটা সময় প্রয়োজন।’

সম্প্রতি রেনে তাদের সর্বোচ্চ গোলদাতা মার্টিন টেরিয়ারকে গুরুতর হাঁটুর ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্য হারিয়েছে। এ নিয়ে তারা ঘরের মাঠে টানা নয়টি ম্যাচে জয়লাভ করলো। মোনাকোর থেকে গোল ব্যবধানে পিছিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রেনে।

উইসডাম বেন ইয়েডারের হ্যাটট্রিকে মোনাকো ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আজাসিওকে। অন্যদিকে কানাডিয়ান জোনাথান ডেভিডের জোড়া গোলে লিলি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ট্রয়েসকে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add