for Add

বরিশালের হ্যাটট্টিক জয়

অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ টুর্নামেন্টের ১১তম ম্যাচে বরিশাল ১২ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৮১ রান করেন সাকিব। এ ছাড়াও বল হাতে ১১ রানে ১ উইকেট নেন তিনি।

প্রথম ম্যাচ হারের পর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বরিশাল। অন্যদিকে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হারলো কুমিল্লা। ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠলো বরিশাল। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

প্রথম ৩ ওভারে দলকে ২৫ রানের সংগ্রহ এনে দেন আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে উদ্বোধনী জুটিতে মারমুখী ব্যাট করা বরিশালের দুই ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদি হাসান মিরাজ। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মিরাজকে শিকার করে কুমিল্লাকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। চট্টগ্রামের বিপক্ষে ১২ বলে ২৪ রান করা মিরাজ আজ করেন ৬ রান।

দলীয় ২৬ রানে মিরাজ আউটের পর পাওয়ার-প্লের সুবিধা ভালোভাবে কাজে লাগান তিন নম্বরে নামা চাতুরাঙ্গা ডি সিলভা। এতে ৬ ওভারে ৫০ রান পেয়ে যায় বরিশাল। ষষ্ঠ ওভারের শেষ বলে চাতুরাঙ্গাকে আউট করেন স্পিনার নাইম হাসান। ২টি করে চার-ছক্কায় ১২ বলে ২১ রান করেন ডি সিলভা। এরপর দেখেশুনে খেলতে থাকা বিজয় ২০ বলে ২০ রান করে পাকিস্তানী খুশদিল শাহ শিকার হন।

এরপর আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের সাথে জুটি গড়েন অধিনায়ক সাকিব। দ্রুত রান তুলে দলের স্কোর ১শ পার করেন সাকিব-জাদরান। ১৫তম ওভারে তানভীরের লেগ বিফোরের শিকার হওয়ার আগে ২০ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৭ রান করেন জাদরান।

১৬তম ওভারের শেষ বলে আসরের দ্বিতীয় ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম হাফ-সেঞ্চুরি করেন সাকিব। এজন্য ৩১ বল খেলেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর দলের রানের চাকা একাই ঘুড়িয়েছেন সাকিব। পাকিস্তানের পেসার হাসান আলির করা ১৭তম ওভারে ২টি চারে ১০ রান তুলেন তিনি। ১৮তম ওভারে স্পিনার মোসাদ্দেক হোসেনের দ্বিতীয় ও তৃতীয় বলে দু’টি ছক্কা মারেন সাকিব। ঐ ওভার থেকে ১৬ রান আসে।
১৯তম ওভারে বরিশালের দুই উইকেট তুলে নেন তানভীর। মিডল-অর্ডারে পাকিস্তানের ইফতেখার আহমেদ ৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ খালি হাতে বিদায় নেন।

হাসানের করা শেষ ওভারে সাকিব ও করিম জানাতের ১টি করে বাউন্ডারিতে ১৩ রান পায় বরিশাল। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান পেয়ে যায় বরিশাল। ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৮১ রান করেন সাকিব। ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন করিম। কুমিল্লার সফল বোলার তানভীর ৩৩ রানে ৪ উইকেট নেন।

আসরে প্রথম জয়ের জন্য ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা পায় কুমিল্লা। ৫ ওভারে ৪১ রান তোলেন দুই ওপেনার লিটন দাস ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রিজওয়ানকে থামান পেসার কামরুল ইসলাম রাব্বি। ২টি ছক্কায় ১১ বলে ১৮ রান করেন গতরাতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করা রিজওয়ান।

পরের ওভারে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেন লিটন। ২৬ বলে ৩২ রান করতে ১টি চার ও ৩টি ছয় মারেন লিটন। মারমুখী মেজাজে শুরু করে বড় ইনিংস খেলার ইঙ্গিত দেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ ওভার শেষে ৮২ রান পেয়ে যায় কুমিল্লা। ইমরুলের মারমুখী ব্যাটিংয়ে চিন্তায় পড়ে যায় বরিশাল।

তবে ১১তম ওভারের প্রথম বলে ইমরুলকে শিকার করে বরিশালকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার চাতুরাঙ্গা। ১৫ বলে ২৮ রান করে আউট হন ইমরুল।

ইমরুলের ফেরার পর দ্রুত বিদায় ঘটে ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটন ও উইকেটরক্ষক জাকের আলির। ১৪তম ওভারের মধ্যে ওয়ালটনকে ১৪ রানে সাকিব ও জাকেরকে শূণ্যতে বিদায় দেন ইফতেখার। এমন অবস্থায় শেষ ৬ ওভারে ৭৪ রান দরকার পড়ে কুমিল্লার।
আস্কিং রান রেট বেড়ে যাওয়ায় দ্রুত রান তুলতে সময় নেননি খুশদিল ও মোসাদ্দেক। ১৫ থেকে ১৮তম ওভারে ১০এর বেশি রেটে রান তোলেন তারা। শেষ ২ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ৩১ রান দরকার পড়ে কুমিল্লার। ১৯তম ওভারে মোসাদ্দেককে শিকার করেন করিম। ওভার থেকে ৭ রান পায় কুমিল্লা।

শেষ ওভারে ২৪ রানের প্রয়োজন মেটাতে পারেনি খুশদিল। তার ১টি ছক্কায় ১১ রান পায় দল। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান করে ম্যাচ হারে কুমিল্লা।

১টি চার ও ৪টি ছক্কায় ২৭ বলে খুশদিলের অপরাজিত ৪৩ রান শেষ পর্যন্ত বৃথা যায়। ১৯ বলে ২৭ রান করেন মোসাদ্দেক। ২টি চার ও ১টি ছয় মারেন তিনি। বরিশালের সাকিব-চাতুরাঙা-কামরুল-ইফতেখার ও করিম ১টি করে উইকেট নেন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add