for Add

জয়ের ধারায় ফিরলো রংপুর

পেসার রবিউল হক ও পাকিস্তানী ব্যাটার শোয়েব মালিকের নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর ৪ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। বল হাতে রবিউল ৪ উইকেট শিকারের পর মালিক ৩৬ বলে ৪৪ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিলো রংপুর। অন্যদিকে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হারলো খুলনা। বিপিএল চট্টগ্রামের পর্বের দ্বিতীয় ম্যাচে স্থানীয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় খুলনা। ওপেনার তামিম ইকবাল ১ ও পাকিস্তানের শারজিল খান ১২ রান করে আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাইর শিকার হন। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানকে ৪ রানে থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান।

শুরুতে বিপদে পড়া খুলনাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তানের আজম খান ও অধিনায়ক ইয়াসির আলি। হাফ-সেঞ্চুরির জুটিও গড়েন তারা। ১২তম ওভারে আজম-ইয়াসির জুটি ভাঙেন রবিউল। ২টি ছক্কায় ২২ বলে ২৫ রান করেন ইয়াসির।

ইয়াসির ফেরার পর বিপদ বাড়ে খুলনার। ৯১ রানে খুলনার সপ্তম উইকেটের পতন ঘটান রবিউল-রাকিবুল। সাব্বির রহমান ১ ও পাকিস্তানের আমাদ বাটকে ৪ রানে ফেরান রবিউল। উইকেটে সেট ব্যাটার আজমকে শিকার করেন রাকিবুল। ৪টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৪ রান করেন আজম।

১শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া খুলনাকে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ এনে মোহাম্মদ সাইফুদ্দিন ও নাহিদুল ইসলাম। অষ্টম উইকেটে ১৮ বলে ৩২ রান যোগ করেন তারা। তারপরও ২ বল বাকী থাকতে ১৩০ রানে শেষ হয় খুলনার ইনিংস। সাইফুদ্দিন ১৮ বলে ২২ ও নাহিদুল ৮ বলে ১৫ রান করেন।

সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ার সেরা ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন রবিউল। এছাড়া হাসান-ওমরজাই ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

১৩১ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি রংপুরেরও। ৫ ওভারে ৩১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রনি তালুকদারকে ১ রানে শিকার করেন সাইফুদ্দিন। পঞ্চম ওভারে দুই উইকেট শিকার করেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ওভারের দ্বিতীয় বলে তিন নম্বরে নামা মাহেদি হাসানকে ১৪ রানে ও শেষ ডেলিভারিতে আরেক ওপেনার পাকিস্তানের সাইম আইয়ুবকে ১০ রানে শিকার করেন রিয়াজ।

উইকেট পতন ঠেকিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নাইম ও পাকিস্তানের শোয়েব মালিক। ২৭ বলে ৩০ রান যোগ হবার পর এই জুটি ভাঙেন স্পিনার নাসুম আহমেদ। ৩টি চারে ২২ বলে ২১ রান করে আউট হন নাইম। এতে ১০ ওভার শেষে রংপুরের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫৮ রান। অর্থাৎ ম্যাচ জিতে শেষ ১০ ওভারে ৭৩ রান দরকার পড়ে তাদের।

পরের ৬ ওভারে দলকে ৩২ রান এনে দেন মালিক ও নুরুল। ধীরলয়ে খেলতে থাকা নুরুলকে ১৬তম ওভারের শেষ বলে ফেরান নাসুম। মাত্র ১টি চারে ১৮ বলে ১০ রান করেন নুরুল।

নুরুলের ফেরার পর শেষ ১৮ বলে ৩৫ রান দরকার পড়ে রংপুরের। বাটের করা ১৮তম ওভারের শেষ তিন বলে সাত নম্বরে নামা শামিম হোসেন তিনটি চার মারলে ১৪ রান পায় রংপুর। সাইফুদ্দিনের করা ১৯তম ওভারের প্রথম দুই বলে ১টি করে চার-ছক্কা মেরে পঞ্চম বলে আউট হন মালিক। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৪ রান করেন মালিক। ওভার থেকে ১৪ রান পায় রংপুর।

ওয়াহাবের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ১টি ছক্কায় তৃতীয় বলে রংপুরের জয় নিশ্চিত করেন আজমতুল্লাহ। শামিম ১০ বলে ১৬ ও আজমতুল্লাহ ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। খুলনার সাইফুদ্দিন-ওয়াহাব ও নাসুম ২টি করে উইকেট নেন। – বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add