for Add

জুভেন্টাসের অনুশীলনে ফিরলেন পগবা

সেপ্টেম্বরের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের কারণে কাতার বিশ্বকাপে খেলতে না পারা ফরাসি মিডফিল্ডার পল পগবা অক্টোবরের পর মঙ্গলবার প্রথমবারের মতো জুভেন্টাসের সতীর্থদের সাথে অনুশীলন করেছেন- ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অনুশীলন সেশনের কিছু ছবি ও ভিডিও জুভেন্টাস তাদের ওয়েবসাইটে পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে ২৯ বছর বয়সী পগবা সতীর্থদের সাথে অনুশীলনে ব্যস্ত রয়েছেন।

গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পুনরায় জুভেন্টাসে ফিরে আসার পর এখনো পর্যন্ত কোনো ম্যাচে খেলতে পারেননি পগবা। জুলাইয়ে ডান হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে তিনি মাঠ থেকে ছিটকে যান। কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিকভাবে তার অস্ত্রোপচারের বিষয়টি বিবেচনা করা হয়নি। কিন্তু পরবর্তীতে তিনি অস্ত্রোপচারের টেবিলে বসতে বাধ্য হন।

ধারণা করা হচ্ছে জানুয়ারির শেষ নাগাদ জুভেন্টাসের জার্সি গায়ে পগবার মাঠে নামার অপেক্ষার অবসান হতে পারে। যদিও লা গাজ্জেটা ডেলো স্পোর্ট বলেছে জুভেন্টাসের মূল লক্ষ্য আগামী ১৬ ও ২৩ ফেব্রুয়ারি নঁতের বিরুদ্ধে ইউরোপা লিগের প্লে-অফ ম্যাচে পগবাকে মাঠে ফিরিয়ে আনা।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে পগবাকে পুনরায় ফিরিয়ে আনা ছিল জুভেন্টাসের সমর্থকের কাছে অনেক বড় প্রাপ্তি। ২০১২-২০১৬ চার মৌসুমে চারটি লিগ শিরোপা জয়ে প্রথম মেয়াদে পগবা জুভেন্টাসকে সামনে থেকে সহযোগিতা করেছিলেন। যদিও ইনজুরির কারণে শুরুতেই তার দল থেকে ছিটকে পড়া এবং মৌসুমের প্রায় অর্ধেক সময় খেলতে না পারার বিষয়টি ছিল দূর্ভাগ্যজনক। এ জন্য অনেকেই তার সমলোচনাও করেছেন।

ডিসেম্বরের শেষে ইনস্টাগ্রামে পগবা পোস্ট করেছিলেন, ‘ধৈর্য্য কখনই জানেনা কিভাবে অপেক্ষা করতে হবে, কিন্তু এটা জানে অপেক্ষার সময় কিভাবে ভাল মানসিকতা ধরে রাখতে হবে।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের অন্যতম মূল কারিগর ছিলেন পগবা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালে ৪-২ গোলের জয়ে পগবা একটি গোল করেছিলেন।- বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add