for Add

সিলেটের হ্যাটট্রিক জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে হ্যাটট্টিক জয়ের স্বাদ পেয়েছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। তৌহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুন্যে আজ সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে সিলেট ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এর ফলে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো কুমিল্লা।

জাকের আলীর অনবদ্য হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। জাকের ৫৭ রান করেন। জবাবে ১৪ বল বাকী রেখে জয় নিশ্চিত করে সিলেট। হৃদয় ৩৭ বলে ৫৬ রান করেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেন কুমিল্লার ওপেনার লিটন দাস। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিলেটের পেসার শ্রীলংকার থিসারা পেরেরার করা প্রথম ওভারের প্রথম ও তৃতীয় বলে বাউন্ডারি মারেন লিটন। চতুর্থ বলে পাকিস্তানের মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮ রান করা লিটন। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেন তিন নম্বরে নামা সৈকত আলী। ইনিংসের চতুর্থ ওভারে মাশরাফির শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মারেন সৈকত।

পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিমের করা পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে বোল্ড আউট হন ৪টি চারে ১২ বলে ২০ রান করা সৈকত।
এরপর উইকেটে এসে দ্রুতই ফিরেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বলে কভার দিয়ে মারতে গিয়ে আকবর আলীকে ক্যাচ দেন ২ রান করা ইমরুল। ২ পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান পায় কুমিল্লা।

চতুর্থ উইকেটে জাকের আলীকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার ইংল্যান্ডের ডেভিড মালান। দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন জাকের। দেখে শুনে খেলছিলেন মালান। দু’জনের গড়া হাফ-সেঞ্চুরি জুটিতে শতরানের দিকেই যাচ্ছিলো কুমিল্লার দলীয় স্কোর।

কিন্তু দলীয় ৯৯ রানে মালান-জাকেরের জুটি ভাঙ্গেন পেরেরা। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে ৩৭ রান করা মালানকে শিকার করেন পেরেরা। জাকের-মালান ৪৯ বলে ৫৩ রান যোগ করেন মালান।

ছয় নম্বরে নামা মোসাদ্দেক হোসেন ৫ রান করে আমিরের দ্বিতীয় শিকার হন। ১৮তম ওভারের প্রথম বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাকের। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে বোল্ড করে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান মাশরাফি। ৮ রান করেন নবি।

একই ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ক্রিজে নতুন ব্যাটার আবু হায়দার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় কুমিল্লা। ২টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জাকের। ৪ বলে অপরাজিত ৭ রান করেন হায়দার।
সিলেটের পেরেরা-আমির ২টি করে এবং মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।

১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সিলেট। কুমিল্লার পেসার হায়দারের দ্বিতীয় বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে আউট হন ৩ বলে ৬ রান করা হারিস।

দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তর সাথে পাওয়ার প্লেতে মারমুখি মেজাজে রান তোলেন তিন নম্বরে নামা তৌহিদ হৃদয়। ৬ ওভারে ১ উইকেটে ৫২ রান পায় সিলেট।

সপ্তম ওভারে শান্ত-হৃদয়ের জুটি ভাঙ্গেন পাকিস্তানের স্পিনার খুশদিল শাহ। ইমরুলকে ক্যাচ দিয়ে ফিরেন ২টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ১৯ রান করা শান্ত। দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৪৩ রান যোগ করেন শান্ত-হৃদয় জুটি।

শান্তর বিদায়ের পর হৃদয়কে নিয়ে দলের রানের চাকা ঘুড়িয়েছেন জাকির হাসান। এ ম্যাচেও মারমুখি মেজাজে শুরু করেন জাকির। শুরুতে ২টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। তবে নবির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১০ বলে ২০ রান করেই থামেন জাকির।

এরপর চতুর্থ উইকেটে মুুশফিকুর রহিমের সাথে ২৯ বলে ৪২ রান তুলেন হৃদয়। এই জুটি গড়ার পথে টানা দ্বিতীয হাফ-সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ৩৫ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম অর্ধশতক করেন হৃদয়।

দলের জয়ের পথ সহজ করে ১৫তম ওভারে খুশদিলের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন হৃদয়। ৩৭ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

ম্যাচ জিততে ৩৩ বলে ২৩ রান দূরে থাকতে আউট হন হৃদয়। এরপর ১টি ছক্কায় ৬ বলে ৮ রান করে আউট হন পেরেরা। তবে ষষ্ঠ উইকেটে আকবর আলীকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রান তুলে সিলেটের জয় নিশ্চিত করেন মুশফিক। ২টি চারের সহায়তায় ২৫ বলে অপরাজিত ২৮ রান করেন মুশফিক। ৬ রানে অপরাজিত থাকেন আকবর। কুমিল্লার নবি-খুশদিল ২টি করে উইকেট নেন। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add