for Add

ডিআরএস বিতর্কের মধ্যেই আজ থেকে শুরু বিপিএল

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ছাড়াই আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসরের শুরু থেকে ডিআরএস সিস্টেম না থাকায় প্রকাশ্যে বিপিএল ব্যবস্থাপনার সমালোচনা করেছে খেলোয়াড়-কর্মকর্তারা। এ বিষয়ে বিপিএল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, বিপিএলের ক্ষতি হয়েছে এবং এসব সব সমস্যা সমাধানে ম্যানেজমেন্টের ইচ্ছার অভাব রয়েছে। শুরু থেকে ডিআরএস না থাকার জন্য বোর্ডের অনিচ্ছার কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন।

এসব সমস্যার মধ্যেই আজ দু’টি ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লড়বে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবারসহ সাপ্তাহিক দিনে প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং সন্ধ্যার ম্যাচ ৭টায় শুরু হবে।

দু’টি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিকভাবে এডিআরএস (অতিরিক্ত ডিসিশন রিভিউ সিস্টেম) থাকছে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নক-আউট পর্ব থেকেই ডিআরএস চালু করা হবে। গত বছরের বিপিএলে ডিআরএস না থাকার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বিতর্কের জন্ম দিয়েছিলো। এ সব কারণে কর্তৃপক্ষ শুরু থেকেই ডিআরএস ব্যবহার করবে বলেই আশা করেছিল খেলোয়াড়-কর্মকর্তারা।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘আমাদের প্রডাকশন দল দুই/তিন মাস আগে এটি (ডিআরএস) সম্পর্কে জানিয়েছে। এরপর ডিআরএস আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি আমরা। এ বিষয়ে আমরা আইসিসির সাথেও যোগাযোগ করেছি। কিন্তু কিছু কারণে এটি আনা সম্ভব হয়নি। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে একই সাথে এখন বেশ কয়েকটি ম্যাচ চলছে চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এ কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।’

বিপিএলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি (১০ জানুয়ারি থেকে) এবং আবুধাবিতে (১৩ জানুয়ারি থেকে) আইএলটিও শুরু হবে। দুটি আসরই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে। প্রথম মৌসুম থেকেই সম্ভাব্য সকল সুবিধা নিশ্চিত করতে চাইছে আয়োজকরা এবং সেগুলোর মধ্যে ডিআরএস একটি। অথচ বিপিএল পুরানো মৌসুম হলেও এতে কোন নতুনত্ব নেই এবং ডিআরএসের মতো সামান্য সুবিধাও নেই।

বিপিএলের সীমাবদ্ধতা ও বিভিন্ন ত্রুটির কথা অবশ্য স্বীকার করেছেন নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আনতে পারেনি আমাদের প্রোডাকশন দল। এটি জানার পরে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে যারা ডিআরএস সেবা দিয়ে থাকে, তাদের যথেষ্ট জনবল নেই।’

ডিআরএসের আয়োজনে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। এক মাসের বিপিএলে কয়েক কোটি টাকারও বেশি খরচ হয়ে থাকে। বোর্ডের অর্থের অভাব বা ইচ্ছার অভাব রয়েছে এমন ধারণাকে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাহী। তিনি বলেন, এখানে অর্থের কোন ইস্যু নেই। আমরা যখন ডিআরএস সম্পর্কে জানতে পেরেছি, আমরা সবসময় চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে আইসিসির বাণিজ্যিক প্রধানের সাথে কথা বলেছি। কারণ ডিআরএস কোম্পানির সাথে ভালো সম্পর্ক রয়েছে তার। আমি অন্যান্য বোর্ডের সাথেও যোগাযোগ করেছি কিন্তু এই মুহূর্তে তারা ব্যস্ত।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add