for Add

রেফারিদের বেতনের আওতায় আনছে বাফুফে

বিদায়ী বছরে পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে ফুটবল রেফারিরা বেশ কয়েকবার খেলা পরিচালনা থেকে বিরত থেকেছেন। বাফুফেকে তখন বিকল্প ও নতুন রেফারিদের দিয়েও ম্যাচ চালাতে হয়েছে। বাংলাদেশের ফুটবল রেফারিরা পারিশ্রমিক পেয়ে থাকেন ম্যাচ ভিত্তিক। ঢাকার বাইরে থেকে এসে একজন রেফারি ম্যাচ পরিচালনা করলে পান ১১,৪০০ টাকা (প্রতি ম্যাচ)। স্থানীয়রা পান ৫,৮০০ টাকা।

ম্যাচ প্রতি পারিশ্রমিকের পরিবর্তে এখন রেফারিদের পেশাদার যুগে প্রবেশ করানোর পরিকল্পনা নিয়েছে বাফুফে। নতুন বছরেই বেতনের আওতায় আনা হবে তাদের। তবে শুরুতে বেশি না। সর্বোচ্চ ১৫ জন রেফারিকে চাকরি দিতে যাচ্ছে বাফুফে। বাফুফের সর্বশেষ নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে পাইওনিয়ার লিগ পর্যন্ত খেলা পরিচালনা করা রেফারির সংখ্যা ৩০০’র মতো। পুরো দেশে সংখ্যাটা হাজার ছাড়াবে। এই রেফারিদের মধ্যে থেকেই বাফুফে নারীসহ ১৫ জন রেফারিকে চাকরি দিতে যাচ্ছে।

‘বিশ্বের অনেক দেশেই রেফারিদের চাকরি দেওয়ার রেওয়াজ আছে। এর মাধ্যমে রেফারিদের পারফরম্যান্স ভাল করার দায়বদ্ধতা বাড়বে। প্রতি চার মাস অন্তর রেফারিদের পারফম্যান্স মূল্যায়ন করা হবে। তার ভিত্তিতে কারো গ্রেড উন্নতি হবে, কারো অবনতি হবে এবং কাউকে বাদও পড়তে হবে’ – বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটাগোরিতে ভাগ করে রেফারিদের চাকরি দেবে বাফুফে। দেশে ১২ জন ফিফা রেফারি আছেন। যার মধ্যে দুই জন নারী। যেসব রেফারি কোথাও চাকরি করছেন তাদের বিবেচনায় আনবে না বাফুফে। জানা গেছে, বাফুফের রেফারিজ কমিটি ৫ জন নারীসহ ২০ জন রেফারির একটি তালিকা বাফুফেতে জমাও দিয়েছে। এখন বাফুফে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বিজ্ঞপ্তি দিয়ে।

বাফুফেতে নিয়োগ পাওয়া রেফারিরা খেলা না থাকলেও বেতন পাবেন। আবার খেলা পরিচালনা করলেও পাবেন আলাদা সম্মানি। তবে বেতনের আওতাভুক্তদের সম্মানি বেতনের বাইরে থাকাদের সম্মানির সমান হবে না।-জাগোনিউজ২৪.কম

উদ্যোগটিকে প্রশংসনীয় উল্লেখ করে একজন সিনিয়র রেফারি বলেছেন, ‘এটা দারুণ একটা উদ্যোগ। যারা চাকরি করবেন তারা সারা বছর বেতন পাবেন আবার ম্যাচ পরিচালনা করলে সম্মানিও পাবেন। এর মাধ্যমে রেফারিদের দক্ষতা বাড়বে বলে আমি মনে করি। ভালো করার একটা প্রচেষ্টাও থাকবে সবার।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add