for Add

বিপিএল সমালোচনায় সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নগরীতে আজ বুধবার (৪ জানুয়ারি) এক অনুষ্ঠানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব বলেন, ‘প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে সবকিছু ঠিক করতে আমার সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় লাগবে।’
গালফ অয়েল কোম্পানির পণ্য দূত সাকিব কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে একদিনের জন্য আজ অফিসও করেছেন।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সাথে তুলনা করতেও রাজি নন সাকিব। তার মতে, বিপিএলের চেয়ে ডিপিএল অনেক ভালো আয়োজন। তিনি বলেন, ‘ডিপিএল সুসংগঠিত টুর্নামেন্ট। এখানে ক্লাবগুলো লিগ শুরুর অনেক আগ থেকেই দল গঠন করে। দলগুলো তাদের লক্ষ্য জানে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকে।’

জনপ্রিয়তার দিক বিবেচনায়ও বিপিএল ব্যর্থ মনে করেন সাকিব। দেশে ক্রিকেটের জনপ্রিয়তার কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘গ্রামের যে কোন প্রত্যন্ত অঞ্চলের দিকে তাকান, সবখানেই ক্রিকেট খেলা হচ্ছে। এমন নয়, যে এটির জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের দেশে জনপ্রিয় খেলা এবং এটির কোন জনপ্রিয়তা থাকবে না কেন? এটা খুবই দুঃখজনক। আমি অন্তত এটি বিশ্বাস করি না।’

বিপিএল প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে কী করবেন সাকিব?
ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব সহজ ভাষায় বলেন, ‘আবার ড্রাফট হবে, নিলাম হবে, বিপিএল হবে ফ্রি টাইমে (খেলোয়াড়দের জন্য), আধুনিক প্রযুক্তি থাকবে। সম্প্রচার ঠিক থাকবে। হোম এবং অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

বিপিএলের শুরু থেকে কোন ডিআরএস নেই। প্লে-অফ পর্ব থেকে ডিআরএস যোগ হবার কথা। এসবের পেছনে ইচ্ছার অভাব মনে করছেন সাকিব। তিনি বলেন, বিসিবির সম্ভবত বাজেট-সংকট রয়েছে! ইচ্ছে থাকলে সব কিছু বন্ধ করার কোন কারণ আমি দেখি না। তিন মাস আগে ড্রাফট হতে হবে, ডিআরএস থাকতে হবে। একজন খেলোয়াড় এসে দু’দিন পর চলে যাবে। কেউ জানেনা কে আসবে, কে যাবে। এভাবেই চলছে বিপিএল।

বিপিএল খেলা খেলোয়াড়দের সেভাবে মুল্যায়ন করা হয়না বলেও মনে করেন সাকিব। তিনি বলেন, আমি আইপিএলকে এই সমীকরণের বাইরে রাখছি। যখন কেউ বিগ ব্যাশ, পিএসএল বা সিপিএলে ভালো করে তখন তাদেরকে জাতীয় দলে সুযোগ দেয়া হয়। দেশের বাইরে বিপিএল তেমন একটা সম্প্রচার হচ্ছেনা। যে কারণে বিপিএলে ভালো করা বিদেশি খেলোয়াড়রাও নিজ নিজ দেশে নির্বাচনের জন্য বিবেচিত হচ্ছেনা। তবে বিপিএল একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট, যারা এখানে ভালো করবে, নিজ নিজ জাতীয় দলে সুযোগ পাওয়াটা তাদের প্রাপ্য।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add