for Add

ক্রোয়েশিয়ার লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলা

দক্ষিণ আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে টিকে রয়েছে আর্জেন্টিনা। আগামীকাল মঙ্গলবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সেই আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। ইউরোপীয়ান দেশটির একটিই লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নেয়া।

দুটি দলই দারুণ চাপ সামলে কোয়ার্টার ফাইনালে গন্ডি পার করেছে। ডালিচের ক্রোয়েশিয়া স্পট কিকে ব্রাজিলকে ও লা আলবিসেলেস্তারা ১২ গজ থেকে অর্থৎ পেনাল্টি শুটে নেদারল্যান্ডকে পরাস্ত করে সেমিফাইনালের টিকিট পায়।

২০২২ কাতার বিশ্বকাপে বিশৃঙ্খল মেজাজের ম্যাচ হিসেবে যদি একটি ম্যাচকে বেছে নিতে বলা হয় তবে তা নি:সন্দেহে আর্জেন্টিনার বনাম নেদারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিই হবে। নাহুয়েল মোলিনা ও সাতবারের ব্যালন ডি’অর লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা সেমিফাইনালে পথে এক পা দিয়েই রেখেছিল। কিন্তু ১০০ মিনিটে ওট ওয়েগহর্স্টের গোলে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ে আর কোন গোল না হওয়ায় পেনাল্টি শুট আউটে ম্যাচে ভাগ্য নির্ধারিত হয়। আরো একবার দুই দলের সামনে ভাগ্য নির্ধারণের জন্য পেনাল্টির প্রয়োজন হয়। পুরো ম্যাচে ১৭টি হলুদ কার্ডে ইতোমধ্যেই স্প্যানিশ রেফারি এন্টোনিও মাতেও লাহোজকে নিয়ে বিশ্বব্যপী সমালোচনা শুরু হয়েছে। তারপরও পেনাল্টিতে আর্জেন্টিনা তাদের মানসিকতায় দৃঢ় থেকে জয় ছিনিয়ে নেয়।

বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে আর্কষণীয় ম্যাচ হতে পারতো অলসাউথ আমেরিকান সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। কিন্তু ক্রোয়েশিয়া তা হতে দেয়নি, নেদারল্যান্ডের কাছেও আর্জেন্টিনা কোনমত বেঁচে গেছে। কিন্তু সেমিফাইনালের রেকর্ড বলে দিচ্ছে এবারও হয়তো আর্জেন্টিনার ক্রোয়েশিয়ার বাঁধা টপকে ফাইনাল নিশ্চিত করবে। এ পর্যন্ত শেষ চারে বিশ্বকাপ থেকে কখনই বিদায় নেয়নি আর্জেন্টিনা। এর আগে পঞ্চমবার তারা শেষ চারের বাঁধা পেরিয়ে ফাইনালে খেলেছে, যার মধ্যে দু’বার সফল হয়ে শিরোপা হাতে নিয়েছে। অতি সম্প্রতি ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে তাদের স্বপ্ন ভঙ্গ হয়।

আর্জেন্টাইনরা আগে সব আসরেই শেষ চারে অন্তত দুটি করে গোল দিয়েছে। সব মিলিয়ে এই গোলের সংখ্যা ১৪টি। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি যে অন্য ধরনের এক চ্যালেঞ্জ নিয়ে সামনে আসছে তা মেসি ও তার দল ভালই উপলব্ধি করতে পারছে। ক্রোয়েশিয়ার জেদী রক্ষণভাগকে কোনভাবেই ফাঁকি দিতে পারেনি ব্রাজিলের আক্রমণভাগ। একইসাথে গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচকেও পরাস্ত করতে ব্যর্থ হওয়ায় ঘরের পথে পা রাখতে হয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের। ডায়নামো জাগ্রেবের নাম্বার ওয়ান গোলরক্ষক বিশ্বকাপ শেষে ফিরে যাবার পর শীর্ষ কোন ক্লাব নিশ্চিতভাবেই তাকে দলে নিতে আগ্রহী হবে।

১০৬ মিনিটে নেইমার যখন শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোলে ডেডলক ভেঙ্গেছিল তখনো মনে হয়নি এটাই ব্রাজিলের এবারের আসরের শেষ ম্যাচ । ব্রুনো পেটকোভিচ ১১৭ মিনিটে গোল শোধ করে পুরো স্টেডিয়ামকেই কার্যত স্তব্ধ করে দেয়। এরপর ১২ গজের চাপ আর নিতে পারেনি সেলেসাওরা। রডরিগোর শট রুখে দিয়ে শুরুতেই লিভাকোভিচ ব্রাজিলের স্বপ্ন ভঙ্গ করে। এরপর মারকুইনহোসের শট পোস্টে লেগে ফেরত এলে আর কিছুই করার ছিলনা। নেইমার তার শেষ শটটিও নিতে পারেননি। তার আগেই টুর্ণামেন্ট ফেবারিটটদের বিদায় নিশ্চিত হয়। একইসাথে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পায় ক্রোয়েশিয়া।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে নক আউট পর্বে নির্ধারিত সময়ে কোন ম্যাচেই জিততে পারেনি। শেষ ষোল ও কোয়ার্টার ফাইনালে তাদের পেনাল্টির মাধ্যমে ভাগ্যের সহায়তা নিয়েই পরের ম্যাচে যেতে হয়েছে। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে অতিরিক্ত সময়ের গোলে জয়ী হয়ে ফাইনালে গিয়েছিল ডালিচের দল। ইতিহাসের পুনরাবৃত্তি এবারের আসরে হয়ে গেছে। এখন সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ক্রোয়েশিয়া ১১ ম্যাচে অপরাজিত রয়েছে। আর সেমিফাইনালে জিততে পারলে ক্রোয়েশিয়া পৌঁছে যাবে শীর্ষ তিন দলের সাথে একই কাতারে। এর আগে পরপর দুটি ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছিলেন ইতালি, নেদারল্যান্ড ও জার্মানী। আরো একটি পরিসংখ্যান থেকে ডালিচের দল আত্মবিশ্বাস নিতেই পারে। বিশ্বকাপের ১০টি নক আউট ম্যাচে এ পর্যন্ত কোনটিতেই তারা গোল করতে ব্যর্থ হয়নি।

এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্বে দুইবার আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে লা আলবিসেলেস্তারা ১-০ গোলে জয়ী হয়েছিল। চার বছর আগে ক্রোয়েটরা ৩-০ গোলে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। দুর্দান্ত ঐ জয়ী দলটির বেশ কয়েকজন খেলোয়াড়ই লুসাইলে খেলতে যাচ্ছেন।

কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড পাওয়ায় টানা দুই কার্ডে আর্জেন্টাইন দুই ফুল-ব্যাক গঞ্জালো মনটিয়েল ও মার্কোস অ্যাকুনা খেলতে পারছেন না, যা লিওনেল স্কালোনিকে দু:শ্চিন্তায় ফেলেছে। রাইট-ব্যাক পজিশনে মনটিয়েলের জায়গা নাহুয়েল মোলিনা ও অ্যাকুনার পজিশনে নিকোলাস টাগলিয়াফিকোর খেলার সম্ভাবনাই বেশি। তবে একটি জায়গা স্কালোনি স্বস্তি খুঁজে পাচ্ছেন, কোয়ার্টার ফাইনালে ১২০ মিনিটের ম্যাচে নতুন করে কোন খেলোয়াড় ইনজুরিতে পড়েননি। গোঁড়ালির ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গোমেজ। রডরিগো ডি পল ও এ্যাঞ্জেল ডি মারিয়া সেমিফাইনালের আগে পরিপূর্ণ ফিটনেস ফিরে পাবার আশা করছেন।

নেদারল্যান্ডের সাথে স্কালোনি রক্ষণভাগে পাঁচজনকে রেখেছিলেন। কিন্তু ডি মারিয়া সুস্থ হয়ে দলে ফিরলে চারজন ডিফেন্ডার নিয়েই মাঠে নামবেন স্কালোনি।

কোয়ার্টার ফাইনালের পর ক্রোয়েশিয়াও পরিপূর্ণ ফিট দল হাতে পাচ্ছে। অসুস্থতা কাটিয়ে বোর্না সোসা ও মিসলাভ ওরসিচ দলে ফিরছেন। গোল করার ক্ষেত্রে খুব একটা স্বস্তিতে না থাকা দলে ডালিচ ব্রাজিলের সাথে প্রথম থেকেই খেলিয়েছিলেন মারিও পাসালিচকে। রাইট উইংয়ে তিনি তার পজিশন ধরে রাখবেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। পেটকোভিচের নাটকীয় গোলের পর আন্দ্রেজ ক্রামারিজের মূল দলে ফেরাটা একটু কঠিন।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add