for Add

হাইভোল্টেজ শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড

কাতার বিশ্বকাপের শেষ হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে আগামীকাল শনিবার আল বায়াত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

থ্রি লায়ন্সরা আগের ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে ও ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ আটের টিকিট পায়। দুটি দলই এ পর্যন্ত বিশ্বকাপে যে ধরনের পারফরম্যান্স দেখিয়েছে তাতে ম্যাচটি যে দারুণ উত্তাপ ছড়াবে তা সহজেই অনুমেয়।

সেনেগালের বিপক্ষে শুরু থেকে বেশ চাপে ছিল ইংলিশরা। কোনভাবেই গোল আদায় করতে না পেরে গ্যারেথ সাউথগেটের দল ধীরে ধীরে হতাশাগ্রস্থ হয়ে উঠতে থাকে। কিন্তু তারুণ্য নির্ভর দলটি যে হার মানতে নারাজ। এবারের আসরে শুরু থেকেই নিজেকে দারুণভাবে প্রমাণ করা ১৯ বছর বয়সী জুড বেলিংহ্যাম আগের ম্যাচগুলোর মতই অনেকের মধ্য থেকে নিজেকে আরো একবার আলাদাভাবে সবার নজর কাড়তে বাধ্য করেছেন। ৩৮ মিনিটে তার অ্যাসিস্টেই জর্ডান হেন্ডারসন ডেডলক ভাঙ্গেন। বিরতির ঠিক আগে ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের ৫২তম গোলটি করে অধিনায়ক হ্যারি কেন। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের সাথে বদলী বেঞ্চে থাকা বুকায়ো সাকা আবারো মূল দলে ফিরে ৫৭ মিনিটের গোলে ইংল্যান্ডের দাপুটে জয় নিশ্চিত হয়।

আরো একটি ম্যাচে প্রতিপক্ষের প্রতি দলের নির্মমতা দেখে সাউথগেট হয়তো খুশিই হয়েছেন। তবে সেমিফাইনালে মরক্কো ও পর্তুগালের মধ্যে বিজয়ী দলের মোকাবেলা করার আগে সাউথগেটকে ফ্রান্সের কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। কোয়ার্টার ফাইনালের বিদায় ইংল্যান্ডের জন্য নিয়মে পরিণত হয়েছে। এর আগে এই পর্যায় থেকে ১৯৫৪, ১৯৬২, ১৯৭০, ২০০২ ও ২০০৬ সালে বিদায় নিতে হয়েছে ইংলিশদের। শেষ আটটি বিশ্বকাপের ছয়টিতেই তাদের ইউরোপীয়ান কোন দলের সাথে হেরে টুর্নামেন্ট থেকে বাড়ি ফিরতে হয়েছে।

কোন গোল হজম না করে বিশ্বকাপে তিনটি ম্যাচ পার করা ইংল্যান্ডের জন্য অবশ্যই প্রশংসার। সাউথগেটের সামনে এখন আরো একটি সুযোগের হাতছানি, থ্রি লায়ন্সের প্রথম ম্যানেজার হিসেবে তিনি হতে পারেন ইংল্যান্ডকে একের অধিক সেমিফাইনালে পৌঁছে দেয়ার কারিগর।
কেন যেখানে ইংল্যান্ডের হয়ে ৫২তম গোল করেছেন, একইভাবে ফ্রান্সের হয়ে অভিজ্ঞ স্ট্রাইকার অলিভার গিরুদ ৫২তম গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাবেক তারকা থিয়েরি অঁরিকে টপকে শীর্ষে উঠে এসেছেন। রবার্ট লিওয়ানদোস্কির পোল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স ছিল একটু বেশি নিষ্ঠুর। এমবাপ্পের যোগান দেয়া বলে গিরুদ গোল করে ফরাসিদের এগিয়ে দেন। পরের গোল দুটি করেছেন এমবাপ্পে নিজেই। ম্যাচের শেষ ভাগে লিওয়ানদোস্কি পেনাল্টি থেকে সান্তনার এক গোল পরিশোধ করেছেন। গিরুদ ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা ঠিকই হয়েছেন, কিন্তু সবদিক থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ইংল্যান্ডের কাছে এমবাপ্পেই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন। এমবাপ্পেকে রুখতে ইতোমধ্যেই ইংল্যান্ডকে নতুন করে ছক কষতে হচ্ছে।

এ নিয়ে গত সাতটি আসরের পাঁচটিতেই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলছে। এর মধ্যে রয়েছে শেষ তিনটি বিশ্বকাপ। দিদিয়ের দেশ্যমের দল শেষ ১০টি নক আউট পর্বের আটটিতেই উয়েফা দলের বিপক্ষে জয় নিশ্চিত করেছে। কিন্তু এখনো সমালোচকদের মুখ বন্ধ করতে পারেনি।

কাতার বিশ্বকাপে এখনো পর্যন্ত কোন ম্যাচে গোল হজম না করে মাঠ ত্যাগ করেনি ফ্রান্স। এর আগে ১৯৬৬ ও ১৯৮২ বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে ফরাসিরা। কিন্তু অতি সাম্প্রতিক ইতিহাস থ্রি লায়ন্সদের পক্ষে নেই। শেষ আটটি ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাত্র একটিতে জয়ী হয়েছে ইংল্যান্ড।

সেনেগালের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবরটি কিছুটা হলেও চেলসি স্ট্রাইকার রাহিম স্টার্লিয়ের লন্ডনের বাড়িতে সশস্ত্র ডাকাতির খবরে চাপা পড়ে গিয়েছিল। ম্যাচের পরদিনই স্টার্লিং লন্ডনে উড়ে যান, যদিও পরে তিনি কাতারে ফিরে এসেছেন বলে ইংল্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে তিনি খেলার জন্য কতটা ফিট অবস্থায় আছেন তা নিয়ে শঙ্কা রয়েছে। আর্সেনালের বেন হোয়াইটও ব্যক্তিগত কারণে এখনো দলে অনুপস্থিত রয়েছেন। সামান্য ইনজুরিতে রয়েছেন ক্যালুম উইলসন। ডিক্লাইন রাইসকে নিয়েও সাউথগেট কিছুটা দু:শ্চিন্তায় রয়েছেন। বুধবার অসুস্থতার কারণে তিনি অনুশীলনে ছিলেন না। যদিও শনিবারের ম্যাচে তাকে পাবার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড।

আগের ম্যাচে রক্ষণভাগে তিনজনকে রাখা নিয়ে অনেকেই সাউথগেটের সমালোচনা করেছেন। কিন্তু ৫২ বছর বয়সী ইংলিশ কোচ তার পরীক্ষীত ৪-৩-৩ ফর্মেশনেই অটল থাকবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এ পর্যন্ত এই ফর্মেশনে খেলেই ইংল্যান্ড সফল হয়েছে। মধ্যমাঠে আরো একবার হেন্ডারসেনর সাথে রাইস ও বেলিংহ্যামকেই দেখা যাবে।

এদিকে গোঁড়ালির কিছুটা অস্বস্তি বোধ করায় মঙ্গলবার এমবাপ্পে অনুশীলন মিস করায় দু:শ্চিন্তা দেখা দিয়েছিল ফরাসি শিবিরে। যদিও বিষয়টি পরবর্তীতে নাকচ করে জানানো হয়েছে গণমাধ্যম এই খবরে একটু বেশি আলোচনা করেছে। বুধবার ২৩ বছর বয়সী এমবাপ্পে আবারো অনুশীলনে ফিরেছেন। আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে যাচ্ছেন দেশ্যম। এমবাপ্পে এ পর্যন্ত যে নয়টি বিশ্বকাপ ম্যাচের মূল দলে খেলেছেন প্রতিটিতেই জয়ী হয়েছে ফ্রান্স। কাতারে ইতোমধ্যেই তিন গোল করা এমবাপ্পের আক্রমণভাগের পার্টনার গিরুদ আর একটি গোল করতে পারলে ৩৮ বছর বয়সী ক্যামেরুনর সাবেক তারকা রজার মিলারের সাথে ৩৬ বা তার বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে চার গোল করার কৃতিত্ব স্পর্শ করবেন।
কালকের ম্যাচে হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না অরেলিয়েন টিচুয়ামেনি ও জুলেস কুন্ডে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add