for Add

মেসির শট আটকাতে উন্মুখ হয়ে আছেন নোপার্ট

দুই বছর আগেও নেদারল্যান্ডের গোলরক্ষক আন্দ্রিয়েস নোপার্টের ক্যারিয়ার ছিল অনিশ্চয়তা ভরা। এমনকি তিনি ফুটবল থেকে বিদায়েরও চিন্তা করছিলেন। কিন্তু এখন তিনি লিওনেল মেসিদের আটকানোর পরিকল্পনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন। কোয়ার্টার ফাইনালে শুক্রবার আর্জেন্টিনার মোকাবেলা করতে যাচ্ছে নেদারল্যান্ড।

ডাচ দ্বিতীয় বিভাগে ২০২০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা নোপার্টের কাতার বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচটির মাধ্যমে জাতীয় দলের অভিষেক ঘটে। এক সময় ফুটবল ছেড়ে দিয়ে ২৮ বছর বয়সী এ গোলরক্ষক পুলিশে যোগদান করতে চেয়েছিলেন। গত বছর ডাচ পেশাদার লিগের গো অ্যাহেড ঈগলসে যোগ দেবার পর এ মৌসমে যোগ দেন হিরেনভিনে। আর এই ক্লাব থেকে নেদারল্যান্ডের কোচ লুইস ফন গালের চোখে পড়েন। এখন তিনি কাতার বিশ্বকাপে দলের মূল গোলরক্ষক।

শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসিদের আটকাতে নোপার্ট মরিয়া হয়ে আছেন। বিশেষ করে মেসির পেনাল্টি শ্যুট আটকানোর স্বপ্ন তার অনেকদিনের। এ সম্পর্কে নোপার্ট বলেছেন, ‘এটা নির্ভর করছে পরিস্থিতির উপর। মেসি পেনাল্টি মিসও করতে পারে।
এবারের আসরে আমরা তাকে পেনাল্টি মিস করতে দেখেছি। আমাদের সাথেও এমন হতে পারে। সেও একজন মানুষ। কিন্তু এটা নিশ্চিত যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমিও তার পেনাল্টি রুখতে পুরোপুরি প্রস্তুত।’

কাতারে এ পর্যন্ত নেদারল্যান্ডের সবগুলো ম্যাচেই খেলেছেন নোপার্ট। কোয়ার্টার ফাইনালের পথে এই ম্যাচগুলোতে হজম করেছেন মাত্র দুটি গোল। এবারের টুর্নামেন্টে সবচেয়ে লম্বা খেলোয়াড় ৬ ফিট ৮ ইঞ্চি উচ্চতার নোপার্ট ইতোমধ্যেই গোল এরিয়ায় নিজেকে প্রমাণ করেছেন ও প্রশংসা কুড়িয়েছেন। এত অল্প সময়ের মধ্যে জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে নোপার্ট বলেন, ‘সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমার ক্যারিয়ার দেখলে বোঝা যাবে এখনই এই স্বপ্ন বাস্তবায়নের কোন সুযোগ ছিল না। আমি মনে করেছিলাম আমার ক্যারিয়ারে কখনই এটা সম্ভব নয়। তারপরও আমি লড়াই চালিয়ে গেছি। আমি বিশ্বাস করেছি শুধুমাত্র ফন গালই পারবে আমাকে এখানে নিয়ে আসতে এবং সেটাই হয়েছে।’

নেদারল্যান্ডের দীর্ঘ সময়ের নাম্বার ওয়ান গোলরক্ষক জাসপার সিলিসেনকে বাদ দিয়ে নোপার্টকে সুযোগ দেয়া ছিল ফন গালের সাহসী ও বিস্ময়কর সিদ্ধান্ত। ফেনুর্ডের জাস্টিন বিলো ও আয়াক্সের রেমকো পাসভির দলে থাকলেও নোপার্টকেই ফন গাল বেছে নেন। বাকি দুজন মিলে এ পর্যন্ত মাত্র আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া নোপার্ট ধারণা করেছিলেন দলে তার ভূমিকা হবে ব্যাক-আপ গোলরক্ষকের। কিন্তু ফন গাল তাকে বিশ্বকাপের শুরু থেকেই মূল একাদশে খেলিয়েছেন।

নোপার্ট বলেন, ‘আমার জন্য প্রতিটি ম্যাচই এক। আমি মাঠে নামি বল ধরার জন্য। আমার সামনে বিশ্বের সেরা রক্ষণভাগ থাকায় অনেক সময়ই আমি চিন্তামুক্ত থাকি। আমাদের সবার এখন একটিই লক্ষ্য, বিশ্বকাপে শিরোপা।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add