for Add

ভারতের বিপক্ষে অভিষেক সিরিজ স্মরণীয় করে রাখতে চান লিটন দাস

অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজ স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের লিটন দাস। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে দলের তিন সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের উপর নির্ভর করতে চান লিটন।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুঁচকির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটনকে। তিনি বলেন, ‘আমার দায়িত্বকালে ১৫ বছরের অভিজ্ঞতার সাথে তিনজন সিনিয়র খেলোয়াড় আছেন, এটা ভাবতে খুব ভাল লাগছে। অবশ্যই আমি চাই, মাঠে তারা আমাকে সাহায্য করুক।’

লিটন আরও বলেন, ‘এত বড় সিরিজে প্রথমবার দায়িত্ব পেয়েছি। বড় ভাইরা আমাকে সাহায্য করবেন বলে আমি আশাবাদী। যেকোন সময় তাদের কাছ থেকে সহায়ত পাবো।’

এবারই প্রথম অধিনায়কত্বের পাননি লিটন। ২০২১ সালে নিউজিল্যান্ডে মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়ার পর একটি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি।

লিটন বলেন, ‘আমি কিছুই জানিনা, এটা অনেকটা ছুটির মতো (যেমনটা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়ার মতো)।
তিনি আরও বলেন, ‘এত বড় সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেয়ায় আমি বিসিবির কাছে কৃতজ্ঞ। আমি উচ্ছ্বসিত এবং আমার সামর্থ্য প্রমাণের চেষ্টা করবো। যখন আপনি শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে খেলবেন তখনও দায়িত্ব আছে। যখন অধিনায়ক হিসেবে দলকে গাইড করার দায়িত্ব পাবেন তখন একটা যোগ হবে। আমাদের নিয়মিত কথা হচ্ছে এবং এর চেয়ে বেশি কিছু না। আমি ১০ দিন দলের সাথে কাজ করার সুযোগ পাবো। আশা করি দলের কাছ থেকে ভাল সহায়তা পাবো।’

অধিনায়কের দায়িত্ব নেয়ার পর লিটন জানান, সিরিজ জয়ই একমাত্র লক্ষ্য। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে দারুণ প্রতিন্দ্বন্দিতামূলক ক্রিকেট খেলেছি আমরা। তারা আমাদের আন্ডারডগ মনে করে না এবং এটি একটি বড় বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হবে জয়ের জন্য খেলা। তাদের বিপক্ষে লড়াই করা সম্ভব। তিনটি বিভাগেই আমাদের ভারসাম্য রয়েছে। ভারতও শক্তিশালী দল। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আমাদের কন্ডিশনে আমরাও ভাল দল।’

লিটন আরও বলেন, ‘এটি এমন একটি ফরম্যাট যেখানে আমরা ঘরের মাঠে সত্যিই ভাল খেলি। অবশ্যই আমরা দু’জন খেলোয়াড়কে মিস করবো। যারা দলে আছে তারা পারফর্ম করার সামর্থ্য রাখে। আমাদের সাথে দর্শকরাও থাকবে। আমি জানি না উইকেট কেমন হবে। এখানকার উইকেট সম্পর্কে তেমন কিছু জানে না ভারতও। তাই আমাদের জন্য এটি প্লাস পয়েন্ট।’

২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার অধীনে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও লিটনের বিশ্বাস, ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশের খেলোয়াড়রা।

তিনি বলেন, ‘ভারতের মতো বড় দলের বিপক্ষে জয় ভবিষ্যতের টুর্নামেন্ট এবং সিরিজেও ভাল করতে আত্মবিশ্বাস দিবে আমাদের। তাই খেলোয়াড়রা সবাই অনেক বেশি অনুপ্রাণিত।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add