for Add

বাংলাদেশের বিপক্ষে সামির পরিবর্তে ভারতীয় দলে মালিক

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল রোববার শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দল থেকে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ সামি। ঘাড়ের ইনজুরিতে ভোগা সামি নাম প্রত্যাহার করে নেয়ায় তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার উমরান মালিক।

সামির ইনজুরি নিয়ে আজ সকালে এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, বর্তমানে বেঙ্গালুরুর এনসিএ’তে বিসিসিআই মেডিকেল দলের তত্ত্বাবধানে রয়েছেন সামি। জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে ফেরার পর অনুশীলনের সময় চোট পান সামি। গেল মাসে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত।

এই ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও অনিশ্চিত সামি। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সামির জায়গায় ওয়ানডে দলে ডাক পান সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া মালিক।

বর্তমানে ভারত ‘এ’ দল বাংলাদেশ সফরে থাকায় দ্রুতই বিকল্প হিসেবে মালিককে দলে নেয় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৩ উইকেট নেন মালিক।

গত সেপ্টেম্বরে হাঁটুর অস্ত্রোপচার করার পর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। টেস্ট সিরিজেও জাদেজার খেলা অনিশ্চিত। জাদেজা খেলতে না পারলে বাংলাদেশ সফরে থাকা ভারত ‘এ’ দলের বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমারের দলে সুযোগের সম্ভাবনা বেশি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add