for Add

রোমাঞ্চকর ম্যাচে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

জিতলেই কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে গ্রুপ-জি’তে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করলো সুইসরা। এর আগে ২০১৪ ও ২০১৮ আসরেও শেষ ষোলোতে খেলেছিল সুইজারল্যান্ড।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সুইজারল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট ব্রাজিলেরও। গোল পার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্সআপ সুইজারল্যান্ড। এই গ্রুপে শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুন। তবে জিতেও গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করলো ক্যামেরুন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। ১ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দল সার্বিয়া।

দুই রাউন্ডের ম্যাচ শেষে সুইজারল্যান্ডের ছিল ৩, সার্বিয়ার ছিল ১ পয়েন্ট। নক আউট পর্বে যেতে শেষ ম্যাচে জয় ও অন্য ম্যাচে ব্রাজিলের কাছে ক্যামেরুনের হার দরকার পড়ে সার্বিয়ার। সুইজারল্যান্ডের দরকার অন্তত ড্র ও অন্য ম্যাচে ব্রাজিলের কাছে ক্যামেরুনের হার। আর জিতলে অন্য কোন সমীকরণের প্রয়োজন নেই সুইসদের সামনে।

এ অবস্থায় দোহার ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সার্বিয়াকে চাপে রাখে সুইজারল্যান্ড। সুইসদের চাপ সামলে দ্রুত আক্রমণে যায় সার্বিয়াও। এমন অবস্থায় ম্যাচের ২০ মিনিটে গোলের আনন্দে মাতে সুইজারল্যান্ড।

স্ট্রাইকার ডিজিব্রিল সো’র পাস থেকে বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে গোল করেন মিডফিল্ডার জিহার্দান শাকিরি। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর পর ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করা তৃতীয় খেলোয়াড় শাকিরি।

তবে গোল হজম করেও থমকে যায়নি সার্বিয়া। ২৬ মিনিটে গোল পরিশোধ করে দেয় তারা। বাঁ-প্রান্ত দিয়ে স্ট্রাইকার ডুসান টাডিচের ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে ম্যাচে ফেরান আক্রমণভাগের আরেক খেলোয়াড় আলেক্সান্দার মিট্রোভিচ। এ নিয়ে নিজের খেলা শেষ ৭ ম্যাচে অষ্টম গোল করলেন মিট্রোভিচ।

ম্যাচে সমতা এনে আত্মবিশ্বাস বেড়ে যায় সার্বিয়ার। আক্রমণের ধারা বাড়িয়ে ৩৫ মিনিটে লিড নেয় তারা। এবারও এই গোলের পেছনে বড় অবদান রাখেন দ্বিতীয় গোলের পথ তৈরি করা টাডিচ। তার পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে গোল করেন স্ট্রাইকার ডুসান।

সার্বিয়ার লিডে প্রথমার্ধ শেষ হবার পথেই ছিল। কিন্তু প্রথমার্ধের শেষ ভাগে গোল করে ম্যাচে ২-২ সমতা আনে সুইজারল্যান্ড। ডান-প্রান্ত দিয়ে আক্রমন শানিয়ে বক্সের ভেতর স্ট্রাইকার ব্রিল এমবোলোকে পাস দেন ডিফেন্ডার সিলভান উইডমার। বক্সের ভেতর থেকে দারুণ শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন এমবোলো।

দুই দলের দুর্দান্ত ফুটবল নৈপুন্যে ২-২ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমভাগ। এ সময় বল দখলে সমান-সমান ছিল দু’দল। গোলমুখে অন-টার্গেট শটেও প্রায় সমান ছিলো তারা। এ সময় সার্বিয়া ৪টি ও সুইসরা ৫টি শট নেয়।

সমতা নিয়ে বিরতির পর খেলতে নামার তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় সুইজারল্যান্ড। মধ্যমাঠ বল পেয়ে ডান-প্রান্তে থাকা মিডফিল্ডার রেমো ফ্রুলারকে পাস দেন স্ট্রাইকার রুবেন ভারগাস। তার পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন ফ্রুলার। ৩-২ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।

এরপর যথাক্রমে ৫৭ ও ৫৯ মিনিটে আরও দু’বার আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে সুইজারল্যান্ডের বক্সের ভেতর ক্রস করেন সার্বিয়ার মিডফিল্ডার নেমাঞ্জা মাকসিমোভিচ। উড়ে আসা বলে হেড নিয়েও গোল পাননি স্ট্রাইকার লুকা জোভিচ।

ম্যাচের বাকী সময় গোলের চেষ্টা করেও কোন দল গোল করতে পারেনি। এমনকি ইনজুরি সময়ে ১১ মিনিটও ছিল গোল শূন্য। শেষ পর্যন্ত দারুণ জয়ে শেষ ষোলোর টিকিট পায় সুইজারল্যান্ড। অন্য দিকে ১৯৯৮ সালের পর তিন আসরে খেললেও শেষ ষোলোতে উঠতে পারেনি সার্বিয়া।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add