for Add

ঘানাকে হারানোর পরও নকআউটে উঠতে পারল না উরুগুয়ে

কাতার বিশ্বকাপে ঘানাকে ২-০ গোলে হারিয়েও নক আউট পর্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে উরুগুয়ে। আজ আল-ওয়াকরাহ’র আল-জানুব স্টেডিয়ামে এইচ গ্রুপের শেষ ম্যাচে সুয়ারেজ ম্যাজিকে পরাজিত হয়েছে ঘানা। তবে এ জয়েও শেষ ষোলতে নাম লেখাতে পারল না উরুগুয়ে। একই সময় আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করায় উরুগুয়েকে টপকে নক আউট পর্ব নিশ্চিত করেছে এশীয় জায়ান্টরা।

২০১০ বিশ্বকাপে উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেজ ভেঙ্গে দিয়েছিলেন ঘানা সমর্থকদের হৃদয়। কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে তার ইচ্ছাকৃত হ্যান্ডবলে হাতছাড়া হয় ঘানার একটি নিশ্চিত জয়।

ঘটনার জেরে সুয়ারেজকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ঠিকই। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আসামোয়া গায়ান। পরে টাইব্রেকারে ব্লাক স্টার্সদের পরাজিত করে উরুগুয়ে।

আজও ঘানার সামনে খলনায়ক হিসেবে আবির্ভুত হন সেই সুয়ারেজ। ফলে সুবিধাজনক অবস্থানে থাকার পরও শেষ ষোলোতে ঠাই হয়নি ব্লাক স্টার্সদের। ম্যাচে মিডফিল্ডার গিওর্গিয়ান ডি আরাসকায়েটার জোড়া গোলে ভর করে ঘানাকে ২-০ গোলে পরাজিত করেছে উরুগুয়ে। তবে উরুগুয়ের হয়ে দুটি গোলেই বলের যোগান দিয়েছেন সুয়ারেজ।

এবারের আসরের শুরুতে নামের সুবিচার করতে পারেনি উরুগুয়ে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করার পর পর্তুগালের কাছে পরের ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছে। তারপরও নক আউটে যাবার ক্ষীণ একটি সম্ভাবনা ছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর সেটি হচ্ছে ঘানাকে হারাতে হবে আর গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়ার জয় না পাওয়া। আজ দুটি সমীকরণের একটি অতিক্রম করলেও অপরটিতে পারেনি উরুগুয়ে। ১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ জয়ী দলটি আজ যেমন আফ্রিকান জায়ান্ট ঘানাকে পরাজিত করেছে তেমনি গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালকে ২- ১ গোলে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোল নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। ব্যর্থ হয় ২০১০ সালে চতুর্থ স্থান পাওয়া উরুগুয়ে। ২০০২ সালের পর কখনো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি দক্ষিণ আমেরিকান দলটি। আজ দ্বিতীয়বারের মতো সেই পথে হাটতে হলো দলটিকে।

শুরু থেকেই পরস্পরের মধ্যে কিছুটা বৈরি মানষিকতা দেখা যায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। এ সময় পেশী শক্তি ব্যবহারের প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। ম্যাচের তৃতীয় মিনিটে ফাউলের কারণে ফ্রি কিক পায় ঘানা। হোসে মারিয়া জিমেনেজের ফাউলের কারণে পাওয়া ফ্রি কিক থেকে অবশ্য গোলের সুযোগ সৃস্টি করতে পারেনি মোহাম্মদ কুদুস।

ম্যাচের ১৬ মিনিটে ঘানার আন্দ্রে আইয়ু ডি বক্সের লাইন থেকে শট নিলে গোল পোস্টের সামনে থেকে বলটি গ্রীবে নিতে গিয়ে ছুটে যায় উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোশের হাত থেকে। ফিরতি বলটি কুদুস শট নিতে গেলে বল বাদ দিয়ে ফের ঝাপিয়ে পড়ে তাকে ফেলে দেন রোশে। ভিএআর চেকে সেটিকে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে আন্দ্রে আইয়ু ডান পায়ের শট ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক সার্জিও রোশে।

ম্যাচের ২৩ মিনিট দারুণ একটি আক্রমণ রচনা করে উরুগুয়ে। এ সময় ডারউইন নুনেজ বক্সে ঢুকে ঘানার গোলরক্ষককে পাস কাটাতে প্লেসিং শট নেন। বলটি পোস্টে প্রবেশের মুহূর্তে লাইন থেকে শট নিয়ে বাইরে পাঠিয়ে দেন ঘানার ডিফেন্ডার মোহাম্মদ সালিসু। কর্নারের বিনিময়ে এই যাত্রায় বেঁচে গেলেও ৩ মিনিট পর ঠিকই গোল হজম করতে হয় ঘানাকে।

ম্যাচের ২৬ মিনিটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন মিডফিল্ডার গিওর্গিয়ান ডি আরাসকায়েটা। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া লুইস সুয়ারেজ পোস্টে শট নিলে গোল লাইন পেরিয়ে ঢুকার মুহূর্তে বলটিতে হেড দিয়ে গোল নিশ্চিত করেন তিনি ( ১-০)। এগিয়ে যাবার পরও আক্রমন অব্যাহত রাখে দক্ষিণ আমেরিকার দলটি। গোল হজম করে কিছুটা এলোমেলো হয়ে পড়া ঘানার রক্ষণকে আরো চেপে ধরে তারা। সফল পেতেও দেলী হয়নি। ৩২ মিনিটে সেই সুয়ারেজ ডি বক্সের লাইন থেকে বাঁ প্রান্তে বল পাঠালে সেটি ডান পায়ের শটে জালে জড়ান আরাসকায়েটা (২-০)।

এ পর্যায়ে আর কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় উরুগুয়ে। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে সুলেমানা দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন। ৮১ মিনিটে গোলের সুযোগ নস্ট করেন সেমেনেও।

ম্যাচের ৮৫ মিনিটে খবর আসে অপর ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করেছে দক্ষিণ কোরিয়া। ফলে শেষ ষোলতে যাবার জন্য উরুগুয়ের প্রয়োজন পড়ে আরো একটি গোলের। পরপর আক্রমণ চালিয়েও লক্ষ্য পুরণ করতে পারেনি তারা। শেষ রক্ষা হয়নি উরুগুয়ের। জয় লাভের পরও নক আউট পর্বে উঠতে ব্যর্থ হয় উরুগুয়ে। এমন ব্যর্থতায় জার্সিতে মুখ লুকাতে দেখা যায় সাবেক বার্সেলোনা তারকা সুয়ারেজকে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add