for Add

বেলজিয়ামের সঙ্গে ড্র করে নক আউট পর্বে ক্রোয়েশিয়া

শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে গোল শূণ্য ড্র করে কাতার বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই ফুটবল পরাশক্তি বেলজিয়াম ও ক্রোয়েশিয়া।

প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে ছিল ক্রোয়েশিয়া। সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল মরক্কো। আর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের অবস্থান ছিল তৃতীয়। মরক্কোর সাথে গোলশূণ্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়া পরের ম্যাচেই কানাডাকে ৪-১ গোলে হারিয়ে সংগ্রহ করে আরো তিন পয়েন্ট। ফলে শেষ ১৬’র পথ অনেকটাই সুগম হয় ক্রোয়েশিয়ার।

অপরদিকে গ্রুপের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া বেলজিয়াম পরের ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে পরাজিত হয়। বেলজিয়ামের বিপক্ষে ড্র করে পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ১৬ নিশ্চিত করে ক্রোয়েশিয়া। এদিকে দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারানোয় মরক্কোর সংগ্রহ দাঁড়ায় ৭ পয়েন্ট। ফলে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোল নিশ্চিত করে তারা।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় ক্রোয়েশিয়া। তবে ডি বক্সের বাইরে থেকে ইভান পেরিসিচের নেয়া জোড়ালো শটের বলটি ক্রোয়েশিয়ার গোলপোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। ৬ষ্ঠ মিনিটে মার্কো লিভায়া একটি বল পাঠিয়েছিলেন সতীর্থ বোনা সোসার উদ্দেশ্যে। কিন্তু তার শটে কিছুটা জোর থাকায় বল বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার কাছে চলে যায়।

বেলজিয়াম প্রথম পরিকল্পিত আক্রমণটি চালায় ১৩ মিনিটে। ডেভিলস ফরোয়ার্ড দ্রিয়েস মার্টিনস দারুণ ক্রসে বল পাঠিয়ে দেন ক্রোয়েশিয়ার বক্সে। তবে সেখানে থাকা সতীর্থ ইয়ানিক কারাসকো বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি।

১৫ মিনিটে আবারো আক্রমণে যায় বেলজিয়াম। মাঝ মাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে কেভিন ডি ব্রুইনা এগিয়ে গিয়ে বক্সে থাকা মার্টিনসকে সেটি পাস দেন। এ সময় ফাকা পোস্ট পেয়েও মার্টিনস চলন্ত বলে তড়িঘড়ি করে শট নিলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে দারুণ এক গোল থেকে বঞ্চিত হয় বেলজিয়াম।

পরের মিনিটে মঞ্চস্থ হয় এক নাটক। ডি বক্সের বাইরে থেকে লুকা মড্রিচের ফ্রি কিকের বলে শট নিতে গিয়ে জটলার সৃষ্টি হয় বেলজিয়ামের পোস্টের সামনে। এই সময় ডিফেন্ডার টবি অল্ডারউয়েরেল্ড এর গায়ে লেগে পড়ে যান মার্সেলো ব্রোজোভিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টি বাঁশি বাজিয়ে দেন রেফারি। পরে আবার সিদ্ধান্ত বদল করে অফসাইড হয়েছে কিনা সেটি দেখার জন্য চলে যান ভিএআর প্রযুক্তি দেখতে। রিপ্লে দেখার পর অফ সাইডের নির্দেশ দেন তিনি।

ম্যাচের ৪০ মিনিটে ক্রোয়েশিয়া এবং ৪৩ মিনিটে বেলজিয়াম গোলের সুযোগ হাতছাড়া করার পর প্রথমার্ধোর অতিরিক্ত সময়ে গোলের সেরা সুযোগটি হাতছাড়া করেন ক্রোয়েশীয় ফরোয়ার্ড ইভান পেরিসিচ। বক্সে বল পেয়েও গোল করতে পারেননি তিনি। ফলে গোলহীন অবস্থাতেদই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বদলী হিসেবে মাঠে নামেন বেলজিয়ান তারা রোমেলু লুকাকু। এতে বেলজিয়ানদের আক্রমণের ধার কিছুটা বেড়ে যায়। ৫০ মিনিটেই গোলের সুযোগ পান লুকাকু। তার হেডের বল সরাসরি আশ্রয় নেয় গোল রক্ষক ডোমিনিক লিভাকোভিচের হাতে। ৫২ মিনিটে বেলজিয়ামের পোস্ট লক্ষ করে জোড়ালো এক শট নেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাচিচ। তবে বলটি প্রতিহিত করেন থিবো কোর্তোয়া।

দ্বিতয়ার্ধে গোলের শেষ সুযোগটি এসেছিল ম্যাচের ৬০ মিনিটে। এ সময় ডি ব্রুইনার পাস থেকে ক্রোয়েশিয়ার পোস্টের সামনে বল পান ইয়ানিক কারাসকো। চলন্ত বলে তার শটের বলটি ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডার ও গোলরক্ষক লিভাকোভিচের গায়ে লেগে ফিরে আসে।
ফিরতি বলে শট নেন লুকাকু। এবার ফাঁকা পোস্টেও বল পাঠাতে পারেননি তিনি। তার শটের বলটি সাইডবারে লেগে ফিরে আসে। ফলে হাতছাড়া হয় গোলের নিশ্চিত সুযোগ।

৬২ মিনিটে লুকাকুর আরো একটি জোড়ালো শট প্রতিহত করেন ক্রোয়েশীয় গোলরক্ষক। ৬৪ মিনিটে ডি ব্রুইনার ক্রসের বলে হেড দিয়েও লক্ষ্য ভেদ করতে পারেননি লুকাকু। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বেলজিয়ামকে। আর গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। কারণ একই সময় দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে কানাডাকে ২-১ গোলে পরাজিত করে শীর্ষ দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করে মরক্কো।

উল্লেখ্য ২০১০ সালে সর্বশেষ ফিফা প্রীতি ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর আর বেলজিয়ামকে হারাতে পারেনি তারা।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add