for Add

পোলিশ বাঁধা টপকে শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে যেতে চায় আর্জেন্টিনা

গ্রুপ-সি’র শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যন্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। স্টেডিয়াম ৯৭৪’এ জয়ী হতে না পারলে আর্জেন্টিনার সামনে বিদায়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে পোলিশদের হারাতে পারলে নক আউট পর্বের পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত হবে লিওনেল স্কালোনির দলের।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই মুহূর্তে সৌদি আরবের সাথে সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। পোল্যান্ডের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।

৩৪ বছর বয়সী রবার্ট লিওয়ানদোস্কি অবশেষে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ্বকাপে গোল আদায় করতে পেরেছেন। মেক্সিকোর বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে লেভা গোল পেয়েছেন। এর আগে সৌদির বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছিলেন বার্সেলোনার এই স্ট্রাইকার। আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া সৌদি আরবের সাথে খেলতে নেমে পোল্যান্ড শুরু থেকেই তাই বেশ সতর্ক ছিল।

পিওটর জিয়েলিনস্কির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া মেক্সিকোর ৮২ দ্বিতীয় গোল উপহার দেন লিওয়ানদোস্কি। আর এতেই জয় নিশ্চিত হয়। গোলের পর লেভাকে বেশ আবেগী দেখা গেছে।

ম্যাচ শেষে বার্সার এই তারকা স্ট্রাইকার বলেছেন আন্তর্জাতিক সর্বোচ্চ আসরে এতদিনে তার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এখনো তার এবং তার সতীর্থদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো মেক্সিকো গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ১৬’তে যাবার লক্ষ্য নিয়েই কাতারে খেলতে এসেছে।

কাতারে এ পর্যন্ত খেলা দুই ম্যাচে প্রথম দল হিসেবে এখনো কোন গোল হজম করেনি পোল্যান্ড। এতে তাদের রক্ষণভাগের শক্তিমত্তা প্রমাণিত হয়। শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে পোল্যান্ড কোন গোল হজম করেনি।

বুধবারের ম্যাচটিতে জয়ী হতে পারলে পোল্যান্ড গ্রুপ-সি’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে যাবে। তবে পরের ম্যাচে সৌদি আরব যদি মেক্সিকোকে পরাজিত করতে ব্যর্থ হয় তবে আর্জেন্টিনার সাথে ড্র করলেই চলবে পোলিশদের। তবে সৌদি আরব যদি তিন পয়েন্ট অর্জন করে এবং তারা যদি আর্জেন্টিনার কাছে হেরে যায় তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে।

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে হতবাক হয়ে যাওয়া আর্জেন্টিনা চারদিন পরেই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আবারো লড়াইয়ে ফিরে আসে। দলের সুপারস্টার লিওনেল মেসির গোলে ৬৪ মিনিটে ডেডলক ভাঙ্গে আর্জেন্টিনা। এরপর এনজো ফার্নান্দেজের বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হবার পাশাপাশি স্বস্তির জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে আর্জেন্টাইন ড্রেসিং রুমে আনন্দ উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিশ্বকাপের শুরুতে ফেবারিটের তকমা লাগিয়ে কাতারে খেলতে এসে প্রথম ম্যাচেই ছোট দল সৌদি আরবের কাছে হেরে সমর্থকদের হতাশ করা দলটি এখন আত্মবিশ্বাসে ভরপুর। পোল্যান্ডের বিরুদ্ধে সেই আত্মবিশ্বাসে ভর করেই মাঠে নামবে মেসি, ডি মারিয়ারা।

গ্রুপ-সি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়া এড়াতে হলে পোল্যান্ডকে হারানো ছাড়া উপায় নেই। এই গ্রুপের দ্বিতীয় দলটিকে শেষ ১৬’তে ফ্রান্সের মোকাবেলা করতে হবে। চার বছর আগে এই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে।

শেষ ১৩টি বিশ্বকপের ১২টিতেই নক আউট পর্বে খেলা আর্জেন্টিনা ইউরোপীয়ান কোন দলের বিপক্ষে শেষ দুটি ম্যাচেই পরাজিত হয়েছে। দুটোই ছিল ২০১৮ বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার কাছে গ্রুপ পর্বে ৩-০ গোলে পরাজয়ের পর শেষ ১৬’তে তারা ফ্রান্সের কাছে পরাজিত হয়।

সৌদি আরব যদি মেক্সিকোকে হারাতে ব্যর্থ হয় তবে পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই হয়তো স্কালোনির দলের শেষ ১৬ নিশ্চিত হবে।

পোলিশ বস সিজিসল মিচিনিউইজ অপরিবর্তিত দল নিয়েই আজ মাঠে নামার আশা করছেন। আক্রমণভাগে লিওয়ানদোস্কির সাথে যথারীতি থাকবেন আরকাদিয়াজ মিলিক। গোলরক্ষক ওজিচে সিজিসনি সৌদি আরবের বিরুদ্ধে প্রথমার্ধে পেনাল্টি রুখে দিয়ে নিজেকে আরো একবার বড় আসরে প্রমাণ করেছেন। প্রথম দুই মাচ রক্ষণভাগ সামলানো ম্যাটি ক্যাশ, কামিল গিলিক, জ্যাকুব কিভির ও বারটোজ বেরেসিজিনস্কিও উপর ভরসা করা হচ্ছে। সেন্ট্রাল মিডফিল্ডে শততম ম্যাচ থেকে মাত্র চার ম্যাচ দুরে থাকা অভিজ্ঞ গ্রিজর্জ কিলিচোভিয়াকের সাথে বার্মিংহ্যামের ক্রিস্টিয়ান বিয়েলিক থাকবেন।

এদিকে আর্জেন্টিনার লাইন-আপ নিয়ে স্কালোনিকে আরো একবার ভাবতে হচ্ছে। বিশেষ করে রক্ষণভাগ ও মধ্যমাঠে পরিবর্তনের আভাস রয়েছে। লিসান্দ্রো মার্টিনেজ সেন্টার-ব্যাকে তার জায়গা ফিরে পেতে পারেন। তার সাথে নিকোলাস ওটামেন্ডিতো রয়েছেনই। গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা ও হুয়ান ফয়েথ রাইট-ব্যাক পজিশন নিয়ে লড়াইয়ে আছে। লেফট-ব্যাকে থাকবেন নিকোলাস টাগলিয়াফিকো ও মার্কোস এ্যাকুনার মধ্যে যেকোন একজন। প্রথম দুই ম্যাচে বদলী বেঞ্চে থাকা ফার্নান্দেজ প্রথমবারের মতো মূল একাদশে সুযোগ পেতে পারেন। আক্রমণে যথারীতি লটারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও মেসিই থাকছেন। আরো একবার জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালাকে বদলী বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add