for Add

ভারত সিরিজে নিউজিল্যান্ড দল থেকে বাদ বোল্ট-গাপটিল

দুই অভিজ্ঞ ক্রিকেটার মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্টকে বাদ দিয়েই ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আগামী শুক্রবার সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু করবে নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে হার্ড-হিটার ওপেনার ফিন অ্যালেনকে। গাপটিলের স্থলাভিষিক্ত হয়েছেন অ্যালেন। ইনিংসের শুরুতে অ্যালেন দ্রুত রান তুলতে পারায় তার জায়গায় সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি গাপটিল। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে ১৯ গড় ও ১৮৬ স্ট্রাইক রেটে ৯৫ রান করেছেন অ্যালেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন অ্যালেন।

প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলবেন অ্যালেন। নিউজিল্যান্ডের হয়ে এ পর্যন্ত ৮টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই বছরের শুরুতে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন অ্যালেন। ২৩ টি-টোয়েন্টিতে ৫৬৪ রান করেন তিনি। ৮ ওয়ানডেতে ৩০৮ রান আছে তার।

বোল্ট বাদ পড়ায় ২০১৭ সালের পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন এডাম মিলনে। এই বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন বোল্ট। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সাথে চুক্তিবদ্ধ হন তিনি।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘ট্রেন্ট যখন চুক্তি থেকে সরে যান, তখন আমরা ইঙ্গিত দিয়েছিলাম কেন্দ্রীয় বা ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেশি অগ্রাধিকার দেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই বোল্টের সামর্থ্য সম্পর্কে ভালো জানি। কিন্তু এ সময় অন্যদের সুযোগ দিতে চাই।’

গাপটিলের বাদ পড়া ও অ্যালেনের সুযোগ পাওয়া নিয়ে স্টিড বলেন, ‘সাদা বলের ক্রিকেটে অ্যালেনের সাফল্যের কারণেই গাপটিলের মতো ব্যাটার বাদ পড়েছেন।’

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে নিউজিল্যান্ড। রান রেটের হিসাবে পিছিয়ে থাকায় সেমিতে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুক ফার্গুসন, ড্যারিল মিচেল, এডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ম্যাট হেনরি।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, লুক ফার্গুসন, ড্যারিল মিচেল, এডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add