for Add

আইসিসির অধিনায়ক বাটলার

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সেরা পারফরমাদের নিয়ে ঘোষিত আইসিসি একাদশের অধিনায়ক বাটলার।

দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে সর্বোচ্চ চারজন। রানার্সআপ পাকিস্তানের দু’জন, ভারতেরও দু’জন। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের একজন করে খেলোয়াড় আইসিসি সেরা একাদশে জায়গা পেয়েছেন।

তবে বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ের আইসিসি সেরা একাদশে সুযোগ হয়নি।

ওপেনার হিসেবে থাকছেন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও বাটলার। তিন ও চার নম্বরে রাখা হয়েছে ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে।

মির্ডল-অর্ডারের দায়িত্ব আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের শাদাব খান। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন রাজা ও শাদাব।

একাদশে চার জেনুইন পেসার আছে। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ইংল্যান্ডের স্যাম কারানের সাথে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি, ইংলিশ তারকা মার্ক উড ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।

দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া।

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ
১. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) – ২১২ রান, গড় ৪২.৪০
২. জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক, ইংল্যান্ড) – ২২৫ রান, গড় ৪৫.০০, নয় ডিসমিসাল
৩. বিরাট কোহলি (ভারত)- ২৯৬ রান, গড় ৯৮.৬৬
৪. সূর্যকুমার যাদব (ভারত) ২৩৯ রান, গড় ৫৯.৭৫
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ২০১ রান, গড় ৪০.২০
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১৯ রান, ১০ উইকেট
৭. শাদাব খান (পাকিস্তান)- ৯৮ রান, ১১ উইকেট
৮. স্যাম কারান (ইংল্যান্ড)- ১৩ উইকেট, গড়- ১১.৩৮
৯. এনরিচ নর্টি (দক্ষিণ আফ্রিকা)- ১১ উইকেট, গড় ৮.৫৪
১০. মার্ক উড (ইংল্যান্ড)- ৯ উইকেট, গড় ১২.০০
১১. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ১১ উইকেট গড় ১৪.০৯
দ্বাদশ খেলোয়াড় : হার্ডিক পান্ডিয়া (ভারত) – ১২৮ রান, ৮ উইকেট

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add