for Add

কাতারই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ

কাতারই হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ- এমন ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ৩০ বছর বয়সী নেইমার এর আগের দুটি বিশ্বকাপে অংশ নিলেও জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত বড় কোন শিরোপা জিততে পারেননি। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোতে সম্প্রতি নেইমার এ প্রসঙ্গে বলেছেন, ‘শেষ বিশ্বকাপ হিসেবেই আমি কাতারে খেলবো। আমি বাবার সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আলোচনা করি। প্রতিটি ম্যাচকেই শেষ ম্যাচ হিসেবে ধরে নিয়ে খেলতে হয়, কারণ কেউ জানেনা আগামীকাল কি হবে।

ঠিক তেমনিভাবে আমিও আরো একটি বিশ্বকাপ খেলার গ্যারান্টি দিতে পারিনা। সত্যিই আমি জানি না। শেষ ধরে নিয়েই আমি সেখানে খেলতে নামবো। হতে পারে আরো একটি বিশ্বকাপ খেলার সুযোগ আসতেও পারে, আবার নাও আসতে পারে। সবকিছুই সময়ের উপর নির্ভর করছে। চার বছর পর কোচও হয়তো পরিবর্তিত হতে পারে, সেই কোচ আমাকে পছন্দ করবে কিনা জানিনা।’

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিতে। তার বদলী হিসেবে এখনো কারো নাম শোনা যায়নি। সেলেসাওরা রেকর্ড পাঁচবার বিশ্বকাপের শিরোপা জয় করেছে, তবে ২০০২ সালের পর বিশ্ব আসরে শিরোপা আর ঘরে আসেনি।

নেইমার আরো বলেন, ‘ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে আমি লম্বা ইতিহাস গড়েছি। এটা নিশ্চিত যে শেষটাও ভালভাবেই করতে চাই।’
মাত্র ১৮ বছর বয়সে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। আর মাত্র দুটি গোল করতে পারলে ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলের সাথে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন এই পিএসজি তারকা। এ সম্পর্কে নেইমার বলেন, ‘এটা আমার কল্পনারও বাইরে। এতদূর আসবো কখনই ভাবিনি। কখনই সংখ্যার দিকে তাকাইনি, অন্যকে ছাড়িয়ে যাবার বা রেকর্ড ভাঙ্গার চিন্তা করিনি। আমি শুধুমাত্র ফুটবল খেলতে চেয়েছি। পেলে এখানে রেফারেন্স, পেলে মানেই ফুটবল। বিশেষ করে পেলে আমাদের দেশের জন্য সবকিছু। তার প্রতি আমার যে শ্রদ্ধা ও ভালবাসা আছে তা অতুলনীয়।’

গত বছর ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা ফাইনালে হারার পর এখনো পর্যন্ত কোন ম্যাচে পরাজিত হয়নি ব্রাজিল। এবারের মৌসুমে এ পর্যন্ত পিএসজির হয়ে সব মিলিয়ে ১৯ ম্যাচে ১৫ গোল ও ১২টি অ্যাসিস্টসহ দুর্দান্ত ফর্মে থেকে নেইমার কাতারে খেলতে যাচ্ছেন।

কিন্তু কাতারে ব্যক্তিগত কোন অর্জনের জন্য তিনি যাচ্ছেন না, এমন মন্তব্য করে নেইমার বলেন, ‘আমি এই বিশ্বকাপ ভালভাবে খেলতে চাই, এর প্রতি নিজেকে উৎসর্গ করতে চাই। কারণ আমি নিশ্চিত এবারের বিশ্বকাপে ব্রাজিলের অনেক দুর যাবার সম্ভাবনা রয়েছে। যদিও অনেক মানুষই আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে না। কিন্তু আমরা মাঠেই তার প্রমাণ দেব। এই দলটির উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি খুবই খুশী। আমি ফুটবল খেলতে ভালবাসি এবং জিততে ভালবাসি। প্রতিদিনই নিজেকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় মেতে থাকি। আমি সতীর্থদের সহযোগিতা করতে পছন্দ করি যা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ফুটবলের ইতিহাসে আমার নাম খোদাই হয়ে থাকবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add