for Add

ব্লকবাস্টার ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ড মুখোমুখি

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)  ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। খাদের কিনারা থেকে উঠে এসে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পাকিস্তান। অন্যদিকে দারুণ ফর্মে থাকা ইংল্যান্ড ট্রফি ঘরে তুলতে প্রত্যয়ী।

ক্রিকেটে বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর ২টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে।

অনেক কিছু অর্জনের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ ফাইনাল মঞ্চে পাকিস্তান ও ইংল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর নিজেদের শোকেসে সংক্ষিপ্ত ভার্সনের ট্রফিটি যোগ করতে মরিয়া ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তান প্রমাণ করতে চায় গর্ত থেকে উঠে শিরোপাও জয় করা যায়।

ওয়েস্ট ইন্ডিজের পর প্রথম দল হিসেবে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে ২০০৯ সালে পাকিস্তান ও ২০১০ ট্রফি জিতেছিল ইংল্যান্ড।

মজার ব্যাপার হলো ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম দেখা হচ্ছে দল দুটির। ২০০৯ এবং ২০১০ আসরে দু’বার একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুই ম্যাচেই জিতেছিলো ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যকার লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড। ২৮টি ম্যাচের মধ্যে ১৮ বার জিতেছে ইংল্যান্ড। ৯টি জিতেছে পাকিস্তান। অন্য  ম্যাচটি হয়েছে পরিত্যক্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজ মাঠে ইংল্যান্ডের কাছে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে  ৪-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান তবে পরিসংখ্যান, রেকর্ড এবং পারফরমেন্স ইংল্যান্ডের পক্ষে থাকা মানে এই নয় ফাইনালে পাকিস্তান কেবল চেয়ে চেয়ে দেখার জন্য মাঠে নামবে। ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পাওয়ার  প্রথম বছরই একটি বড় ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর দ্বারপ্রান্তে জশ বাটলার।

মেলবোর্নের ফাইনালের সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমি আগের মতো আবারো বলছি সত্যিই আমরা একটি কঠিন চ্যালেঞ্জ আশা করছি। অতি সম্প্রতি তাদের সাথে আমরা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি এবং তাদের বিপক্ষে আমরা দুর্দান্ত কিছু ম্যাচ খেলেছি এবং দুর্দান্ত স্পিরিট ছিল। আমি নিশ্চিত আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’

তিনি জানান, পাকিস্তানী পেসারদের শক্ত হাতে মোকাবেলা করাটাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পেস বোলিংয়ের দলটি নিজেদের প্রথম দুই ম্যাচেই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত এবং ছোট দল জিম্বাবুয়ের কাছে হারের পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

বাটলার বলেন, ‘পাকিস্তান দুর্দান্ত একটি দল। আমি মনে করি তাদের  দুর্দান্ত ফাস্ট বোলার তৈরি অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমি যে দলটি দেখছি, আমরা যাদের বিপক্ষে খেরতে নামছি  তারাও আলাদা নয়।’

তবে ইংল্যান্ডের নিজস্ব কিছু দুঃখও আছে। তবে আত্মবিশ্বাসের সাথে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয়সহ অন্যান্য বড় দলের বিপক্ষে ভলো খেলেছে ইংলিশরা। কিন্তু গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের কাছে পরাজিত হওয়াটা  এই বিশ্বকাপে ইংল্যান্ডের একটি বড় দাগ।

বাটলার বলেন, ‘এই টুর্নামেন্ট জুড়ে দল হিসাবে অবশ্যই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য একটি বড় হতাশার। অবশ্য এটি অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি মনে করি ম্যাচটি থেকে আমরা অনেক কিছুই শিখেছি এবং সব কিছু পিছনে ফেলেই বিশ্বকাপ ফাইনালে উঠেছি।’

পাকিস্তানের এবারের যাত্রা অনেকটাই ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের মতো। টুর্নামেন্টের শুরুতে দুই ম্যাচ হেরে চাপে পড়েও অসাধারণ পারফরমেন্সে লড়াইয়ে ফিরেছে তারা। যেমনটা ইমরান খানের নেতৃত্বে ৯২’বিশ্বকাপেও হয়েছিলো। ৯২’বিশ্বকাপের মতো সেমিফাইনালে হট ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং সেই বিশ্বকাপের মতো এবারের ফাইনালে ইংল্যান্ডকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান। এখন দেখার বিষয় ৯২’বিশ্বকাপের মতো এবারও শিরোপা জিততে পারে কি-না।

অনেকটা হোম কন্ডিশনের মতো মেলবোর্নে দর্শকদের বড় সাপোর্ট পাবে বাবর আজমের দল। বাবর বলেন, ‘টুর্নামেন্টে আমরা নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরেছি এবং এজন্য আমাদের মূল্য দিতে হয়েছিলো। কিন্তু আমাদের দল শেষ চার ম্যাচে লড়াই করে ফিরে এসেছে এবং তারা খুব ভালো পারফর্ম করেছে। আমরা শেষ চার ম্যাচে সত্যিকারার্থেই ভালো ক্রিকেট খেলছি। হ্যাঁ, ফাইনালেও ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো আমরা।’

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান।

ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add