for Add

সবার আগে দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন বিশ্বকাপের জন্য সবার আগে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে টুর্নামেন্টের হট ফেবারিট ব্রাজিল। কোচ তিতের বিবেচনায় দলে জায়গা হয়নি লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। তবে নেইমারের নেতৃত্বাধীন দলটিতে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ দানি আলভেস।

জুভেন্টাস ও প্যারিস সেইন্ট-জার্মেইর অভিজ্ঞ সাবেক ডিফেন্ডার আলভেস জুলাইয়ে মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দিয়েছেন। যদিও দুই মাসে এখনো কোন ম্যাচ খেলেননি আলভেস। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ডাক পাওয়া আলভেস ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন।

ইনজুরির কারণে আগেই বাদ পড়েছিলেন ফিলিপ কুতিনহো। তবে এবারের মৌসুমে লিভারপুলের হয়ে ফর্মে ফেরা ফিরমিনোর বাদ পড়া নিয়ে বিতর্ক থাকতেই পারে। যদিও তিতের দাবী সম্ভাব্য সেরা দল নিয়েই তিনি কাতারে যাচ্ছেন। আর্সেনালের গাব্রিয়েল জেসুস, ফ্ল্যামেঙ্গো প্লেমেকার পেড্রো ও সদ্য ইনজুরি থেকে ফেরা টটেনহ্যামের রিচারলিসনদের ভিড়ে কার্যত ফিরমিনো কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন।

তিতের দল নিয়ে এছাড়া আর কোন চমক নেই। নেইমারের নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার ২০ বছরের শিরোপা ঘোচাতে পুরোপুরি প্রস্তুত। ৩০ বছর বয়সী পিএসজির স্ট্রাইকার নেইমার রয়েছেন ক্যারিয়ারে সেরা ফর্মে। ইতোমধ্যেই এ মৌসুমে ১৯ ম্যাচে ১৫ গোল করা ছাড়াও ১২টি অ্যাসিস্ট রয়েছে এই ব্রাজিলিয়ান তারকার। নিজের তৃতীয় বিশ্বকাপে এবার শিরোপা জয়ের লক্ষ্য তো রয়েছেই, পাশাপাশি সমালোচকদের কড়া জবাব দিতেও মুখিয়ে আছেন নেইমার।

রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও আর্সেনালের জেসুসের সাথে সম্ভবত টুর্নামেন্টের সেরা লাইন-আপ নিয়ে ব্রাজিলকে নিয়ে মাঠে নামবেন নেইমার।

ব্রাজিলের গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের অ্যালিসন ও ম্যানচেস্টার সিটির এডারসন। এই দুই তারকার সাথে তিতের তৃতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দলে ডাক পেয়েছেন পালমেইরাসের উইভারটন।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে টানা ১৭ ম্যাচে অপরাজিত থেকে মাত্র পাঁচ গোল হজম করেছিল ব্রাজিল। কাতারে যাবার আগে আগামী পাঁচদিন তুরিনে তিতের অধীনে অনুশীলন করবে সেলেসাওরা। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে গ্রুপ-জি’র ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে তিতের শিষ্যরা।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, উইভারটন

ডিফেন্ডার : দানি আলভেস, ডানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেলাস, ব্রেমার, মারকুইনহোস, থিয়াগো সিলভা, এডার মিলিটাও

মিডফিল্ডার : কাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, এভারটন রিবেইরো, ব্রুনো গুইমারায়েস, লুকাস পাকুয়েটা

ফরোয়ার্ড : নেইমার, গাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রিচারলিসন, রাফিনহা, রডরিগো, এন্টনি, গাব্রিয়েল মার্টিনেলি, পেড্রো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add