for Add

হাইভোল্টেজ সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড

জমজমাট লড়াই শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত-ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড-পাকিস্তান।

সুপার টুয়েলভে গ্রুপ পর্বের শেষ দিন রোববারও ছিলো চমক। অ্যাডিলেড ওভালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত ছিলো তাদের। ডাচদের হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করবে বলেই ধারণা করা হচ্ছিল।

কিন্তু হিসাব-নিকাশ পাল্টে দেয় নেদারল্যান্ডস। কলিন অ্যাকারম্যানের ২৬ বলে ৪১ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দেয় ডাচরা। আরও একবার হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

টুর্নামেন্টের ডার্ক-হর্স হিসেবে বিবেচিত দক্ষিণ আফ্রিকা এবারও শিরোপা বঞ্চিত হলো। তিক্ত হতাশায় সমাপ্তি হলো কোচ মার্ক বাউচারের অধ্যায়।

বাউচার বলেন, ‘সত্যি বলতে, হতাশ। আমি মনে করি, এই দলের আরও ভালো সুযোগ করার সুযোগ ছিলো।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত এটি আমাদের পক্ষে যায়নি। যা আমার জন্য এবং অবশ্যই এই মুহূর্তে আমাদের ড্রেসিংরুমে থাকা সকলের জন্য খুবই হতাশাজনক।’

গ্রুপ-২এ চতুর্থ হয়ে বিশ্বকাপ শেষ করেছে নেদারল্যান্ডস। তাই পরবর্তী বিশ্বকাপের জন্য বাছাই পর্বে খেলতে হবে না ডাচদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রানে ৩ উইকেট নেয়া বোলার ব্র্যান্ডন গ্লোভার বলেন, ‘আমাদের সামনে এখন সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। আমি মনে করি, এটি আত্মবিশ্বাস যোগাবে এবং ডাচ ক্রিকেটের জন্য খুব ভাল দিক। আশা করি আমরা এই সুবিধা আদায় করে নিতে পারবো।’

দারুণ পারফরমেন্স দিয়ে গ্রুপ-২ এ সবার নজর কেড়েছে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের বিপক্ষে ডাচদের জয়ে জিম্বাবুয়ের সাথে গ্রুপের শেষ ম্যাচে আগে সেমির টিকিট পায় ভারত। গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে কোয়ার্টার ফাইনালে রুপ দিয়েছিলো তারা।

বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে শেষ চারে তুলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিন মাস হাঁটুর ইনজুরির সাথে লড়াইর পর মাঠে ফিরে অবশেষে স্বরুপে দেখা গেছে আফ্রিদিকে।

ভারতের কাছে হতাশার হার দিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে আরও বড় ধাক্কা খায় পাকরা। জিম্বাবুয়ের কাছে ১ রানে হেরে যায় তারা। টানা দুই হারে বিশ্বকাপ শেষ দেখছিলো পাকিস্তান। শেষ তিন ম্যাচে জয় তুলে নিয়ে নাটকীয়ভাবে সেমির টিকেট নিশ্চিত করেছে বাবর-রিজওয়ানরা।

বুধবার সিডনির মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারায় ভারত। শেষ ম্যাচের জয়ে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানকে টপকে গ্রুপ-২এর শীর্ষ স্থান নিশ্চিত করে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে জস বাটলারের ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

সূর্যকুমার যাদবের বিষ্ফোরক ৬১ এবং লোকেশ রাহুলের ৫১ রানের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান করে ভারত। পরে মেলবোর্নে ৮২,৫০৭ দর্শকের উপস্তিতিতে যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। নিজ দলের এই বিশাল সমর্থদকদের সামনে জিম্বাবুয়েকে ১১৫ রানে অলআউট করে দেয় টিম ইন্ডিয়া বোলাররা।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এমন ধরনের ম্যাচে আমরা সব সময়ই দর্শকদের কাছ থেকে উৎসাহ পেয়েছি। আমরা যেখানেই গিয়েছি, সবখানেই পুরো স্টেডিয়ামে ভরা ছিলো। সেমিফাইনালেও একই প্রত্যাশা করি। দলের পক্ষ থেকে, আমি সত্যিই তাদের ধন্যবাদ জানাতে চাই।’

গ্রুপ-১ এ সমান ৭ করে পয়েন্ট ছিলো নিউজিল্যান্ড- ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নেট রান রেটের পিছিয়ে থাকার কারণে সুপার টুয়েলভ থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হয় স্বাগতিক অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখলে নেয় ব্ল্যাক ক্যাপসরা।

এবারের বিশ্বকাপে আলোচনায় আছে বৃষ্টি-অঘটন! বিশ্বকাপের প্রথম দিনই অঘটনের জন্ম দেয় নামিবিয়া। প্রথম রাউন্ড এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলংকাকে ৫৫ রানে হারায় নামিবিয়া।

তবে সুপার টুয়েলভে ঠিকই জায়গা করে নেয় শ্রীলংকা। তাদের সাথে সুপার টুয়েলভে খেলেছে আয়ারল্যান্ড। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম রাউন্ড থেকেই দেশের টিকেট ধরিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

বৃষ্টি আইনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড। সেমফিাইনালের আগেই বিদায় নিয়েছে ইংলিশদের সাথে টুর্নামেন্ট হট ফেভারিট অস্ট্রেলিয়াও।

নিউজিল্যান্ডের পর শ্রীলংকার বিপক্ষে দুই বল বাকি থাকতে চার উইকেটের জয়ে সেমিতে উঠে ইংলিশরা।
রোহিত বলেন, ‘ইংল্যান্ড একটি ভাল দল এবং প্রতিন্দ্বন্দিতাপূর্ণ ম্যাচ হবে।

তিনি আরও বলেন, ‘প্রথমত, সেমিতে উঠতে পারায় আমাদের গর্ব করা উচিত। সেমিফাইনালে ভালো খেলতে পারলে আমাদের আরেকটি বড় ম্যাচ খেলার সুযোগ আছে।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add