for Add

পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছে বাংলাদেশ

আগের খেলার স্মৃতি এবং বিতর্ককে পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশ পেসার তাসকিন বলেছেন পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে এবারের আসরটি স্মরণীয় করে রাখতে চায় দল।

রোববার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই হবে বাংলাদেশের শেষ ম্যাচ।

কারেন রোলটন ওভাল মাঠে বাংলাদেশের অনুশীলন শেষে শুক্রবার তাসকিন বলেন, ‘আমাদের লক্ষ্য-সেরাটা দেয়া এবং শেষ ম্যাচে জেতা। অতীতে যা ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না এবং আসলে আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

গাণিতিকভাবে এখনও সেমিফাইনালের দৌঁড়ে টিকে আছে বাংলাদেশ। কিন্তু তা নির্ভর করছে যদি-কিন্তর উপর। প্রথমে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে এবং এরপর ভারত বা দক্ষিণ আফ্রিকাকে যথাক্রমে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে।

তাসকিন বলেন, ‘সেমিফাইনালে উঠতে হলে অনেক হিসাব-নিকাশ করতে হবে। এটা নিয়ন্ত্রণের বাইরে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো-পরের ম্যাচে ভালো খেলা এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে চাই।’

আগের ম্যাচে ভারতকে হারালে কোন হিসাব-নিকাশের করার প্রয়োজন হতো না বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানে হেরেছে টাইগাররা। ম্যাচটি কিছু বিতর্ক তৈরি করেছে। বৃষ্টির পর মাঠটি সম্পূর্ণ শুকানোর পর পুনরায় খেলতে চেয়েছিলো বাংলাদেশ। খেলোয়াড়দের মতে, আম্পায়াররা তাদের কথা শোনেনি।

পরে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার ঠিক আগে অফ সাইডে অর্শদ্বীপ সিং এর কাছ থেকে পয়েন্টে দাঁড়িয়ে বল ছুঁড়ে মারার ভঙ্গি করেন বিরাট কোহলি।

সোহান জানান, ফেক অ্যাকশনের জন্য ভারতকে পেনাল্টি হিসেবে পাঁচ দিতে আম্পায়ারের সাথে আলোচনা করেছিলেন। তাসকিন জানান, অতীত হওয়া ঐ দু’টি ঘটনা নিয়ে মোটেও ভাবছেন না তারা। ঐসব বিষয়গুলোকে পেছনে ফেলে পরবর্তী ম্যাচে ফোকাস করতে চান।

তাসকিন বলেন, ‘আপনারা জানেন এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আম্পায়ারদের সিদ্ধান্ত বা অন্য কিছু। তবে হ্যাঁ, কিছু বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ফেক থ্রো বা অন্য বিষয়। আসলে এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এসব নিয়ে ভাবার কোন মানে নেই। আর সবচেয়ে বড় কথা ম্যাচটা এখন অতীত। তাই আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই।’

তাসকিন আরও বলেন, ‘আইসিসি ইভেন্ট হিসেবে অবশ্যই সবকিছু তাদের অধীনে। এটা তাদের উপর নির্ভর করে। যদিও বিষয়গুলো আমাদের পক্ষে গেলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু যেহেতু এটি এখন আর ফিরিয়ে আনতে পারছি না তাই আমরা এসব নিয়ে ভাবছিও না। পরের ম্যাচে সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ করেন তাসকিন। কিন্তু টি-টোয়েন্টি খেলাটা অনিশ্চিয়তার উপর নির্ভর করে। তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোন বিষয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন। শুধু একটি জিনিস মোমেন্টাম পরিবর্তন করতে পারে। যদি আমাদের বোলাররা ভালো বোলিং করতে পারে এবং প্রতিপক্ষকে ১৬০ বা ১৫০এর মধ্যে আটকে রাখতে পারে। আমি মনে করি, আমাদের জয়ের ভালো সুযোগ আছে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add