for Add

ভারতের বিপক্ষে অঘটন চায় বাংলাদেশ

সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে শক্তিশালী ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে এ নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা।

দিবা-রাত্রির এ ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এবং গাজী টিভি এবং টি-স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

এ ম্যাচে হেরে গেলে গাণিতিকভাবে সেমিফাইনালের দৌঁড় থেকে বাদ পড়বে বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিকভাবে দুই ম্যাচ জয়ের লক্ষ্য পূরণের পর এবার টাইগারদের চোখ সেমিফাইনালে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের পর টুর্নামেন্টের মূল পর্বে চলতি আসরের আগে কখনোও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেক্ষেত্রে এবারের বিশ্বকাপে দু’টি জয় অবশ্যই টাইগারদের জন্য বড় পাওয়া।

নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জয়ের খড়া কাটে বাংলাদেশের। এর পরের ম্যাচে অবশ্য দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে মুদ্রার অন্য দিকটি দেখে ফেলে তারা। রান বিবেচনায় যা ছিল নিজেদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় হার। আবার পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত খেলে জিম্বাবুয়েকে ৩ রানে হারায় টাইগাররা।

শেষ বলে জিতলেও রোমাঞ্চকর লড়াইয়ের পর দুর্দান্ত জয়ে মানসিকভাবে চাঙ্গা বাংলাদেশ শিবির। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে এই ভেন্যুতেই ইংল্যান্ডকে হারিয়েছিলো টাইগাররা।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘কোন শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পাওয়াটা সবসময়ই আপনাকে মানসিক প্রশান্তি দিবে। আমরা স্বস্তি বোধ করছি। যদিও ভারত বড় দল। দল হিসেবে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয় অসম্ভব নয়।’

সাকিব আরও বলেন, ‘বর্তমান স্কোয়াডের মধ্যে কেবল আমি ও তাসকিন এই ভেন্যুতে ২০১৫ বিশ্বকাপের সদস্য ছিলাম। এখানে ইংল্যান্ডকে হারানোর মত ভালো স্মৃতি আছে আমাদের। এটি একটি ভাল স্মৃতি। স্বাভাবিকভাবে এটি আমাদের সাহায্য করবে।’

টি-টোয়েন্টিতে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১০বার জিতেছে ভারত। ১বার জয় আছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবগুলোই জিতেছে ভারত।

২০১৬ বিশ্বকাপে দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি ছিল ঘটনাবহুল। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। শেষ মুর্হূতে সিনিয়র দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ বড় শট খেলায় বাংলাদেশের হাত থেকে ম্যাচটি ফসকে যায়।

এরপর ২০১৯ সালে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। কিন্তু তার আগে বেশিরভাগ সময়ই ভারতের বিপক্ষে কোন ম্যাচে প্রতিদ্বন্দিতাই গড়তে পারেনি টাইগাররা।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই বাস্তবসম্মত কথাই বলেছেন সাকিব। তার মতে ভারতের বিপক্ষে জিতলে সেটি অঘটন হবে।
সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল, এখানে বিশ্বকাপ জিততে এসেছে তারা। আমরা ফেভারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি।’

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আরও বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি,ভারতের বিপক্ষে এ ম্যাচ জিতলে এটিকে অঘটন বলা হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো এবং অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

অন্যদিকে বাংলাদেশকে সমীহ করেই ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, টি-টোয়েন্টি খেলায় ফেভারিট বলে কিছু নেই।
ক্রিকেটের অন্যতম কিংবদন্তি দ্রাবিড় বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তারা ভালো দল। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে কেউই ফেভারিট নয়। ম্যাচের দিন যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’

তিনি আরও বলেন, ‘তাই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে বা বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। ম্যাচ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

সব মিলিয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৯টি ম্যাচে জিতেছে, ৯০টিতে হেরেছে টাইগাররা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়। এবার ভারতের বিপক্ষে জিতে টি-টোয়েন্টিতে জয়ের হাফ-সেঞ্চুরির স্বাদ নিতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দীপক হুদা, ঋশভ পান্থ (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add