for Add

ছোট-ছোট মুহূর্তগুলো জয়ের অস্ত্র : শ্রীরাম

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পরও মুষড়ে পড়তে রাজি নয় বাংলাদেশ। আজ ব্রিজবেনের গাব্বাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে বদ্ধ পরিকর বাংলাদেশ। এই ফরম্যাটে দুর্বল হওয়া সত্ত্বেও সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

পাকিস্তানের বিপক্ষে এক রানের ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসী হয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। অন্য দিকে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের রেকর্ড ব্যবধানে হাারের লজ্জা নিয়ে এ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

পেশাদার খেলায় আবেগের কোন স্থান নেই বলেই মানসিকভাবে বাংলাদেশ এগিয়ে থাকবে, জানালেন দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে হারের পরের ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এটি একটি উদাহরণ, যা আমরা নিতে পারি।’

শ্রীরাম আরও বলেন, ‘আমি মনে করি টুর্নামেন্টের খেলায় আবেগের কোন স্থান নেই। একদিন আপনার খারাপ দিন যেতে পারে পরের দিন সত্যিই আপনি শক্তভাবে ঘুড়ে দাঁড়াতে পারেন। আমার মনে হয় এসব ভালোভাবেই জানে ছেলেরা। বড় ব্যবধানে জিতলে বা বড় ব্যবধানে হারলে, আপনাকে সেগুলো পেছনেই রাখতে হবে। কারন ঐসব অতীত। আমি মনে করি, আপনি পরের দিন জ্বলে উঠবেন, অনুশীলন, ভ্রমণ এবং খেলাধুলা করবেন। আমাদের দিক থেকে এসব কিছুই পরিবর্তন হয় না। আমরা এখনও জানি, আমাদের পরিকল্পনা কি। যতটা সম্ভব আমরা এখনও কঠোর অনুশীলন করছি। আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত।’

শ্রীরাম জানান, জয় পেতে ছোট-ছোট মুূর্হূতগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম দুই ম্যাচে দুই ধরনের অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ। শ্রীরাম মনে করেন, এই ম্যাচে খেলার জন্য এসব সহায়ক হবে। তিনি বলেন, ‘আমরা এসব সম্পর্কে কথা বলেছি। ছেলেরা জানে। আগের দুই ম্যাচে দুটি ভিন্ন দৃশ্যপট ছিল। প্রথম ম্যাচে আমরা প্রথমে ব্যাট করেছি, আমাদের ভাল শুরু ছিল। আমার মনে হয়, দুর্ভাগ্যের জন্য সাকিব সেরাটা দিতে পারছে না। এমনটা ঘটেই থাকে। গত ম্যাচে বিশাল স্কোর তাড়া করেছি আমরা এবং ছেলেরা জানে স্কোর বোর্ডের চাপ খুব বেশি ছিল।

সবশেষে শ্রীরাম বলেন, ‘এ ব্যাপারে যেমনটা আমি বলেছিলাম, ম্যাচটিকে ছোট-ছোট অংশে ভাগ করা, ছোট-ছোট মুর্হূতগুলো জয় করা এবং পরের দুই-তিন ওভার জয় করা। আমি মনে করি, এভাবেই এসব নেয়া উচিত এবং ছেলেরা এভাবেই শিখবে। যেটা ভবিষ্যতের জন্য ভাল হবে।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add