for Add

আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আগের ম্যাচের দু:স্মৃতি ভুলে নতুনভাবে আত্মবিশ্বাসী হয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিজবেনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ দুরন্ত জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটি গাজী টিভি ও টি-স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ রানে জয়ী হওয়া বাংলাদেশ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা কাছে ১০৪ রানে রেকর্ড ব্যবধানে হারের লজ্জা পায়। আজ জিম্বাবুয়ের বিপক্ষে হারলে টাইগারদের সেমিফাইনালে খেলার আশা কঠিন করে দিতে পারে।

বড় হারের ধাক্কা নিয়ে বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলতে নামলেও আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে জিম্বাবুয়ে। টুর্নামেন্টের ফেবারিট পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই ১ রানের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে।

ক্রিকেটের কোন ফরম্যাটে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের তুলনা হয় না বলেই কয়েক মাস আগেও ধারণা করা হচ্ছিলো। কিন্তু এই ফরম্যাটে হঠাৎ করেই পূর্ব আফ্রিকান দেশ জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হওয়ায় পরিস্থিতির পাল্টে গেছে। বছরের পর বছর সংগ্রাম-বিভিন্ন সমস্যা এবং দুর্বল ক্রিকেট সংস্কৃতির পরও পরিকল্পনার সাথে ঘরোয়া ক্রিকেটে অনেক শ্রম দিয়েছে জিম্বাবুয়ে। পরিশ্রমের ফল পাচ্ছে তারা।

মাত্র তিন মাস আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে হারানোর পর থেকে তাদের ক্রিকেট যেন নতুন উদ্যেমে শুরু হয়েছে।
এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হয়েছে জিম্বাবুয়েকে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা দলটি মূল পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অল্পের জন্য হারের লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দলটির পারফরমেন্স বাংলাদেশের জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছে।

তবে জিম্বাবুয়ের দুর্দান্ত জয় ও আগের ম্যাচে বাংলাদেশের হারে চিন্তিত নন দলের টেকনিক্যাল পরামর্শদাতা শ্রীধরন শ্রীরাম। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও মানসিকভাবে শক্ত আছেন তারা।

শ্রীরাম শনিবার বলেন, ‘আমি মনে করি দলের মনোবল ভাল অবস্থায় আছে। আমরা বুঝতে পেরেছিলাম, ঐদিন দক্ষিণ আফ্রিকা সত্যিই ভালো খেলেছে। তারা খুব শক্তিশালী ছিল।’ তিনি আরও বলেন, ‘তিন নম্বরে নেমে দলকে এমন শক্ত অবস্থানে নিয়ে গেছেন রিলি রুশো। কুইন্টন ডি কক এবং রুশোর কাছ থেকে দারুণ ইনিংস দেখেছি আমরা। এখান থেকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।’

শ্রীরাম আরও জানান, তার দল ভাল অবস্থায় আছে এবং জিম্বাবুয়ের সাথে মুখোমুখি লড়তে প্রস্তুত। তিনি বলেন, ‘২০০৭ সালে ১৫ বছর পর সুপার টুয়েলভে আমরা প্রথম ম্যাচ জিতেছি-আমি মনে করি এটি চমৎকার কিছু। আমার মনে করি দলে ছেলেরাই এটা এনে দিয়েছে। দলের জন্য ছেলেদের প্রচেষ্টা এবং পুরো কৃতিত্ব তাদেরই ছিলো।’

শ্রীরাম আরো বলেন, ‘আমরা এক সাথে অনেক নয় একটি ম্যাচ নিয়েই ভাবতে চাই। বেশি ভাবতে চাই না। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ জিম্বাবুয়ে। আমাদের অবশ্যই একটি পরিকল্পনা আছে। আমরা জিম্বাবুয়েকে সম্মান করছি। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স ছিলো তাদের। আমরা ঐ ম্যাচর প্রতিটি বল দেখেছি এবং পাকিস্তানের বিপক্ষে তারা যেভাবে খেলেছে-সেটি ছিলো অবিশ্বাস্য।’

এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জয়ের পাল্লা ভারী টাইগারদের। ১২টিতে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৭টিতে।

সব মিলিয়ে ১৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৯০টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্রাডলি ইভান্স, লুক জঙ্গি, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add