for Add

দলে ফিরেই রোনালদোর গোল

দলে ফিরেই গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৮১ মিনিটে রোনালদোর গোলে ইউরোপা লিগে শেরিফ টিরাসপোলকে ৩-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড।

গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে কোচ এরিক টেন হাগ রোনাল্ডোকে বদলী বেঞ্চে রেখেছিলেন। পরবর্তীতে বদলী হিসেবে খেলতে অস্বীকৃতি জানিয়ে রোনালদো মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। শাস্তিস্বরুপ চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে টেন হাগ রোনালদোকে স্কোয়াডেই রাখেননি।

রোনালদোর গোলের আগে কাল স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন দিয়োগো ডালট ও মার্কোস রাশফোর্ড। এই জয়ে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া বার্সেলোনার খেলবে ইউরোপা লিগের নক আউট পর্বে।

চেলসির বিপক্ষে রোনালদোর বিহীন টেন হাগের ইউনাইটেড ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। এ সপ্তাহে অবশ্য মূল দলের অনুশীলনেও ফিরেছিলেন রোনালদো। ম্যাচ শেষে বিটি স্পোর্টকে ইউনাইটেড বস বলেছেন, ‘রোনালদোকে গোল করতে দেখাটা সত্যিই আনন্দের। সে আজ গোলের যোগান দিয়েছে, পুরো দল তাকে গোলের যোগান দিয়েছে। আমরা সবাই জানি আক্রমণ শেষ করার মতো সব দক্ষতা তার রয়েছে। এই মুহূর্তে তার একটি গোলের প্রয়োজন ছিল। আমি নিশ্চিত এর মাধ্যমে সে পরের ম্যাচগুলোতে আরো গোল আদায় করে নিতে পারবে।’

৩৭ বছর বয়সী রোনালদোর সাথে আক্রমণভাগে ছিলেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারাঞ্চো। এই প্রথম সিনিয়র দলের সাথে মূল একাদশে খেলার সুযোগ পেলেন গারাঞ্চো। রাইট-ব্যাক ডালট বিরতির ঠিক আগে ইউনাইটেডকে এগিয়ে দেন। ৬৫ মিনিটে রাশফোর্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৮১ মিনিটে রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০১তম গোল পূরণ করেন। ম্যাচ শেষের নয় মিনিট আগে তার গোলেই ইউনাইটেডের তিন পয়েন্ট নিশ্চিত হয়।

ইতোমধ্যেই গ্রুপ-এ থেকে শেষ ১৬ নিশ্চিত করা আর্সেনাল কাল পিএসভি এইনডোভেনের কাছে ২-০ গোলে হেরে গেছে। গ্রুপ পর্বে পাঁচ ম্যচে এই প্রথম হারের স্বাদ পেল গানার্সরা। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ম্যাচ শেষে বলেছেন ইতালিয়ান ক্লাব মোঞ্জা থেকে ধারে খেলতে আসা ডিফেন্ডার পাবলো মারি মিলান শপিং সেন্টারে আততায়ীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। এই ঘটনায় একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। আর্তেতা বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি জানতে পেরেছি। মারি এখন হাসপাতালে আছে। তার অবস্থা স্থিতিশীল।’

ফিলিপস স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে জোহানেস ভারমান ও ৬৩ মিনিটে সাবেক বার্সেলোনা ডিফেন্ডার লুক ডি জংয়ের গোলে স্বাগতিক এইনডোভেনের জয় নিশ্চিত হয়।

বিস্ময়করভাবে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে থাকা ইউনিয়ন বার্লিন স্পোর্টিং ব্রাগাকে ১-০ গোলে পরাজিত করে গ্রুপ-ডি থেকে এখনো নক আউট পর্বের স্বপ্ন টিকিয়ে রেখেছে। বার্লিনের মাঠে ৬৮ মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোল করেন জার্মান ডিফেন্ডার রবিন নোচে।

এদিকে উয়েফা কনফারেন্স লিগে ওয়েস্ট হ্যাম ১-০ গোলে ড্যানিশ ক্লাব সিল্কবোর্গকে পরাজিত করে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে। লন্ডন স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে ২৪ মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন লানজিনি। আরেক ম্যাচে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ গোলে পরাজিত করে শেষ ১৬ নিশ্চিত করেছে ফিওরেন্টিনা।

কোচ উনাই এমেরিকে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার কাছে হারিয়ে ইউরোপীয়ান মৌসুমে এই প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ইতোমধ্যেই গ্রুপ বিজয়ী হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করা ভিয়ারিয়ালি গতকাল ইসরায়েলী ক্লাব হাপোল বিয়ার-শেভার সাথে ২-২ গোলে ড্র করতে বাধ্য হয়েছে।

৪৮ মিনিটে ৩৫ বছর বয়সী এ্যাটাকার তোমের হেমেদ স্পট কিক থেকে সফরকারী বিয়ার-শেভাকে এগিয়ে দেন। ৫৭ মিনিটে স্যামুয়েল চুকুয়েজের গোলে সমতায় ফেরায় ভিয়ারিয়াল। ৭০ মিনিটে আারনট গ্রোয়েনভেল্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ৯ মিনিট পর সাগিভ জেহেকজেলের গোলে সফরকারীরা সমতায় ফিরলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভিয়ারিয়ালকে।

গ্রুপ-ডি’তে চেক প্রজাতন্ত্রের মাঠে ঘন কুয়াশার কারনে কোলন বনাম স্লোভাকোর ম্যাচটি বাতিল হয়ে গেছে। নির্ধারিত সময়ের পর আধা ঘন্টা পিছিয়ে ম্যাচটি শুরু করা হয়েছিল। কিন্তু ম্যাচের সময় সাত মিনিট গড়ানোর পর রেফারি গোলশূন্য ড্র ভাবে ম্যাচটি বাতিল করেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add