for Add

সিডনি অভিষেক স্মরণীয় করতে চায় বাংলাদেশ

শক্তিশালী পেস আক্রমণ নিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস চ্যানেল।

অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরাতন ক্রিকেট মাঠে প্রথম ম্যাচে আজ মাঠে নামাটাই বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। এই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায়। এসসিজি নামে পরিচিত এই ভেন্যুতে প্রথম খেলা হয় ১৮৪৮ সালে এবং ১৮৮২ সালে প্রথম ক্রিকেট ম্যাচ আয়োজন করে স্বাগতিকরা।

পেস বোলিং ডিপার্টমেন্টের দুর্দান্ত নৈপুন্যে হোবার্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। যা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের পর মূল পর্বে বাংলাদেশ দলের প্রথম জয়।

২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে দলের জয়ে বড় অবদান রাখেন পেসার তাসকিন আহমেদ। বল হাতে দারুণ করেছেন নতুন পেস বোলিং সেনসেশন হাসান মাহমুদও। যদিও উইকেট পাননি আরেক পেসার মুস্তাফিজুর রহমান। তবে গত এক বছরে মধ্যে তার মিতব্যয়ী বোলিং, নিজের রুপে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ৭টি টি-টোয়েন্টিতে কোন লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রতিন্দ্বন্দিতা ছাড়াই সব ম্যাচ হেরেছে টাইগাররা। ২০২১ সালের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোন শীর্ষ দলকে হারাতে পারেনি বাংলাদেশ। তারপরও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভাগ্য দক্ষিণ আফ্রিকার সাথে না থাকায় আত্মবিশ্বাসের সাথে লড়াইয়ে নামছে টাইগাররা।

বাংলাদেশের মতো জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারতো দক্ষিণ আফ্রিকাও। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের পর হোবার্টে বৃষ্টি কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয় প্রোটিয়াদের। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

এক পয়েন্ট হারানোর পর ভারত-পাকিস্তানের মতো জায়ান্টদের বিপক্ষে মুখোমুখি হবার আগে বাংলাদেশের বিপক্ষে একটি জয় খুবই প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ম্যাচ জয়ের চাপ বাংলাদেশের উপরও পড়তে পারে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘তারা অনেক বেশি চাপে থাকবে কারণ এটি তাদের জন্য ডু অর ডাই ম্যাচ।’ তিনি আরও বলেন, ‘একটি জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে দক্ষিণ আফ্রিকা একটি পয়েন্ট হারিয়েছে এবং সেটি পূরণ করতে চাইবে তারা। তারা মরিয়া হয়ে খেলবে যেটা আমাদের সুযোগ করে দিতে পারে।’

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টকে বিপজ্জনক বলে স্বীকার করেছেন সাকিব। তবে বাংলাদেশের ব্যাটাররা প্রতিপক্ষে বোলিংকে ভালোভাবে মোকাবেলা করবে বলেই বিশ্বাস করেন সাকিব।

তিনি বলেন, ‘হ্যাঁ, দুর্দান্ত পেস বোলিং আক্রমণ রয়েছে দক্ষিণ আফ্রিকার। যদিও এই ফরম্যাটে তাদের বিপক্ষে আমাদের কোন সাফল্য নেই। কিন্তু অন্য ফরম্যাটে দেরিতে হলেও আমাদের ব্যাটাররা তাদের সফলভাবে মোকাবেলা করেছে। এটিই তাদের হারাতে আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

সাকিবের মতে নেদারল্যান্ডসের অনভিজ্ঞ বোলিং লাইন আপের সামনে নিজেদের মেলে ধরতে না পারার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের ব্যাটারদের। টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারই ভালো শুরু করতে পারলেও বড় ইনিংস খেলতে পারেননি। এই ধরনের ব্যাটিং দক্ষিণ আফ্রিকার বিশ্বমানের বোলিং লাইন আপের বিপক্ষে বড় বিপদ ডেকে আনতে পারে।

বাংলাদেশ দল সব সময়ই জয়ের কম্বিনেশন ধরে রাখতে চাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা।

সব মিলিয়ে ১৪০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৮৯টিতে হেরেছে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনডিক্স, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রিলি রৌসু, ওয়েইন পারনেল, তাবরাইজ শামসি ও স্তিতান ট্রিস্টান স্টাবস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add