for Add

মেসির সামনে হাজার ম্যাচ খেলার মাইলফলক

সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপেই ক্লাব ও দেশের হয়ে পেশাদার ক্যারিয়ারে এক হাজার ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ইতোমধ্যেই মেসি ৯৯১টি ম্যাচ খেলে ফেলেছেন। এর মধ্যে আটশর’ও উপরে ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৮২৬ ম্যাচে মেসি সর্বোচ্চ ৬৯১টি গোল করা ছাড়াও ৩২৬টি এ্যাসিস্ট করেছেন। বর্তমান ক্লাব পিএসজির হয়ে ৪৯ ম্যাচ খেলে গোল করেছেন ১৯টি, অ্যাসিস্ট রয়েছে ২৩টি।

জাতীয় দলের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৯০টি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৫১টি।

এক হাজার ম্যাচের মাইলফলক স্পর্শ করতে মেসির আর মাত্র ৯টি ম্যাচ প্রয়োজন। আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছায় তবে মেসি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই সময়ের মধ্যে ১৩টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে পিএসজির হয়ে ৫টি ও আর্জেন্টিনার হয়ে আটটি ম্যাচ রয়েছে, যার মধ্যে সাতটি বিশ্বকাপে ও একটি বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ। অর্থাৎ এই ১৩টি ম্যাচের মধ্যে মেসি যদি পিএসজির হয়ে সবকয়টি ও জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচেই খেলার সুযোগ পান তবেই হাজার ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন।

পিএসজির হয়ে মেসির সামনে অপেক্ষা করছে লিগ ওয়ানে ট্রয়েস, লোরিয়েন্ট, অক্সেরের বিপক্ষে ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি খেলবে মাকাবি হাইফ ও জুভেন্টাসের বিপক্ষে। বিশ্বকাপের ঠিক আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। নক আউট পর্বে শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালেও আর্জেন্টিনার হয়ে মেসির খেলার সুযোগ রয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে আরো একটি রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এন্টোনি কারভাহাল, গিয়ানলুইজি বুফন, রাফায়েল মারকুয়েজ ও লোথার ম্যাথিউজের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ডও স্পর্শ করবেন মেসি।

২০০৬ সালে জার্মান বিশ্বকাপ (কোয়ার্টার ফাইনাল), ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ (কোয়ার্টার ফাইনাল), ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ (রানার্সআপ) ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপে (শেষ ১৬) খেলেছেন মেসি।

বার্সেলোনার সাবেক অধিনায়ক মেসি এ পর্যন্ত বিশ্বকাপে ১৯টি ম্যাচ খেলেছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করলে এবং মেসি যদি সবকয়টি ম্যাচে খেলতে পারেন তবে এক্ষেত্রে তিনি লোথার ম্যাথিউসকে (২৫) ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add