for Add

প্রথমবার সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করলো জিম্বাবুয়ে।চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ে ৫ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে।

জিম্বাবুয়ে ৩ খেলায় ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষ দল হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ৩ খেলায় ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্সআপ হলো আইরিশরা।

এই গ্রুপ থেকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে অপর দুই দল স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।

সুপার টুয়েলভে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণ নিয়ে অস্ট্রেলিয়ার হোবার্টে বেলেরিভ ওভালে লড়াইয়ে নামে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডকে শুরুতেই চেপে ধরেন জিম্বাবুয়ের দুই পেসার দুই পেসার তেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা। ২৪ রানের মধ্যে স্কটল্যান্ডের ২ উইকেট তুলে নেন তারা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা মাইকেল জোনস ৪ ও তিন নম্বরে নামা ম্যাথু ক্রস ১ রান করেন।

এরপর মিডল-অর্ডারে দুই জুটিতে ৭৪ রান যোগ করেন ওপেনার জর্জ মুনসে। তৃতীয় উইকেটে অধিনায়ক রিচার্ড বেরিংটনকে নিয়ে ৩২ বলে ৪০ ও চতুর্থ উইকেটে কালাম ম্যাকলিওডের সাথে ৪০ বলে ৩৪ রান তুলেন তিনি।

বেরিংটন ১৩ ও ম্যাকলিওড ২৫ রানে থামলেও, টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি করেন মুনসে। শেষ পর্যন্ত ৫১ বলে ৭টি চারে ৫৪ রান করেন তিনি। ২০ ওভারে স্কটল্যান্ড করে ৬ উইকেটে ১৩২ রান। জিম্বাবুয়ের চাতারা-এগারাভা ২টি করে শিকার করেন।

১৩৩ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দুই ওভারে ৭ রানে ২ উইকেট হারায় তারা। রেগিস চাকাভা ৪, ওয়েসলি মাধভেরে শূন্য হাতে ফিরেন।

চার নম্বরে সিন উইলিয়ামসও ৭ রানে বেশি করতে পারেননি। ফলে ৪২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। চাপে পড়া জিম্বাবুয়ের হাল ধরেন অধিনায়ক আরভিন ও সিকান্দার রাজা। স্কটল্যান্ড বোলারদের দারুণভাবে সামলে নিয়ে, রানের চাকা ঘুরাতে থাকেন তারা।
দু’জনের ব্যাটিং নৈপুন্যে জিম্বাবুয়ের স্কোর ১শ স্পর্শ করে। ঝড়ো ব্যাটিংয়ে ব্যস্ত ছিলেন রাজা। অন্য দিকে উইকেট ধরে খেলায় মনোযোগী ছিলেন আরভিন।

১৫তম ওভারের শেষ বলে দলীয় ১০৬ রানে বিদায় নেন রাজা। ৩টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৪০ রান করেন রাজা। আরভিনের সাথে চতুর্থ উইকেটে ৪৩ বল খেলে মূল্যবান ৬৪ রান যোগ করেন। রাজা ও আরভিনের জুটিতে জয় দেখতে শুরু করে জিম্বাবুয়ে।

রাজার পর আরভিনও বিদায় নেন। ষষ্ঠ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬টি চারে ৫৪ বলে ৫৮ রান করেন তিনি। আরভিন যখন ফিরেন তখন ৩ ওভারে ১৪ রান দরকার পড়ে জিম্বাবুয়ের।

দলের বাকী প্রয়োজন মিটিয়ে জিম্বাবুয়ের জয় ও সুপার টুয়েলভ নিশ্চিত করেন মিল্টন শুম্বা ও রায়ান বার্ল। শুম্বা ১১ ও বার্ল ৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন রাজা।

এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলবে জিম্বাবুয়ে। এর আগে পাঁচ আসরে খেললেও গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছিলো তারা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add