for Add

বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী রেফারি

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন নারী রেফারি। ইতিহাসের অংশ হওয়া ঐ তিন নারী রেফারি হলেন ফ্রান্সের স্টিফেনি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসানগা ও জাপানের ইওসিমি ইয়ামাশিতা।

বিশ্বকাপ পরিচালনার জন্য ফিফার তালিকাভুক্ত ৩৬ জন রেফারির মধ্যে জায়গা করে নিয়েছেন এই তিন নারী রেফারি। এছাড়াও সহকারী রেফারি হিসেবে আরো তিন নারী রেফারি কাজ করবেন। তারা হলেন ব্রাজিলের নুয়েজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেডিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।

ইতোমধ্যেই পুরুষ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা দিয়ে যোগ্যতার ভিত্তিতেই ফ্র্যাপার্টরা কাতারে যাচ্ছেন। নারীদের বিশ্বকাপের মতো বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ করে দেবার পর ফিফা রেফারি কমিটির প্রধান পিয়ারলুইগি কোলিনা বলেছেন, ‘এখানে আমরা স্পষ্টভাবে একটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি, সেটা হলো যোগ্যতা। এখানে নারী-পুরুষ আলাদা কোন বিষয় নয়।’

৩৮ বছর বয়সী ফ্র্যাপার্ট ইউরোপে শীর্ষ পর্যায়ে রেফারিং করে যে পরিমান প্রশংসা কুড়িয়েছেন তাতে বিশ্বকাপে তার সুযোগ পাওয়া সময়ের ব্যাপার ছিল। ২০১৯ সালে ফরাসি লিগ ওয়ানে প্রথম নারী হিসেবে ফ্র্যাপার্ট ম্যাচ পরিচালনা করেন। একই বছর ঘরের মাঠে নারী বিশ্বকাপের দায়িত্ব পান। ২০১৯ সালে লিভারপুল বনাম চেলসির মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনাল ম্যাচটিতে ফ্র্যাপার্ট রেফারি ছিলেন। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ও গত মৌসুমে ফরাসি কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। এসব অভিজ্ঞতা কাতারে কাজের সুযোগ পেতে সহযোগিতা করেছে।

ফ্র্যাপার্ট এ সম্পর্কে বলেন, ‘আমি সত্যিকার অর্থেই বিশ্বকাপের মূল মঞ্চে কাজ করতে মুখিয়ে আছি। বিশ্বকাপে থেকে বড় কিছু হতে পারেনা।’
ফ্র্যাপার্টের থেকে বয়সে দুই বছরের ছোটা ইয়ামাশিতাও একইভাবে জাপানে পুরুষদের বেশ কিছু শীর্ষ পর্যায়ের ম্যাচ পরিচালনা করে নিজের যোগ্যতা প্রমান দিয়েছেন। ২০১৯ সালে প্রথম নারী রেফারি হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেছেন। চলতি বছরের শুরুতে তিনি পেশাদার লাইসেন্স পান। আর এ কারনেই পার্ট-টাইমার হিসেবে কাজ করা ফিটনেস ট্রেনারের চাকরিটাও ছেড়ে দিয়েছেন।

ইয়ামাশিতা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিশ্বকাপ অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু দায়িত্ব পেয়ে আমি দারুণ খুশি। এই ধরনের সুযোগ কখনো সামনে আসবে তা কল্পনায়ও ছিলনা।’

৩৪ বছর বয়সী মুকানসানগা চলতি বছর জানুয়ারিতে আফ্রিকান নেশন্স কাপে প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালনে সফলতা দেখানোর পর বিশ্বকাপে কাজ করার সুযোপ পান। রুয়ান্ডার এই রেফারির স্বপ্ন ছিল একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড় হবার। কিন্তু মাত্র ২০ বছর বয়সে নারীদের ঘরোয়া লিগে তিনি ম্যাচ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add