for Add

বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ফরাসি তারকা করিম বেনজেমার হাতেই উঠেছে এবারের ব্যালন ডি’অর ট্রফি। প্যারিসে সোমবার রাতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনজেমার হাতে ট্রফি তুলে দেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান।

নারী বিভাগে এই ট্রফি ধরে রেখেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। টানা দ্বিতীয়বারের মতো পুতেয়াস মর্যাদাকর এই ট্রফিটি নিজের করে রাখলেন।

১৯৯৮ সালে জিদানের পর প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এই পুরস্কার জিতলেন বেনজেমা। ক্যারিয়ারে এটি তার প্রথম ব্যালন ডি’অর প্রাপ্তি। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল, ক্লাবকে উপহার দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা।

এর মধ্যে ১৫টি গোল ছিল চ্যাম্পিয়ন্স লিগে। পিএসজি ও চেলসির বিপক্ষে নক আউট পর্বে বেনজেমার হ্যাটট্রিকেই রিয়াল খাদের কিনারা থেকে নিজেদের রক্ষা করে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলে। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগেও করেছেন তিন গোল। এসবই এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য তাকে ফেভারিট করে তুলেছিল।

৩৪ বছর বয়সী বেনজেমা জাতীয় দলের হয়েও নিজেকে প্রমাণ করেছেন। উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শিরোপা জয়ে তার অবদান রয়েছে। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মত এই পুরস্কার জয় করা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার তালিকায় মনোনীতই হননি।

সোমবার অনুষ্ঠান স্থলে বিশ্বের সাবেক ও বর্তমান তারকাদের ভিড়ে আলাদা করে সব স্পটলাইট যেন ছিল বেনজেমার উপরেই। বারবার টেলিভিশন স্ক্রিনে তাকে দেখানোর উদ্দেশ্য সকলে বুঝতে পেরেছিল। সোনালী ফ্রেমের চশমা সাদা শার্ট-কালো স্যুট পরিহিত বেনজেমাকে যেন আরো বেশি উজ্জ্বল করে তুলেছিল।

প্রথমবারের মত এই ট্রফি হাতে নিয়ে বেনজেমা বলেছেন, ‘ব্যালন ডি’অর একটি ব্যক্তিগত পুরস্কার হতে পারে, কিন্তু এখনো এটি একটি সমন্বিত পুরস্কার। এটা মানুষের ব্যালন ডি’অর। এই ট্রফিটি জয়ের ইচ্ছা আমার মনের মধ্যে সবসময় ছিল।’

ব্যালন ডি’অর পুরস্কার জয়ে বেনজেমা পিছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনাকে। বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি হয়েছেন চতুর্থ। যদিও মাঠের বাইরে সেনেগালের সাধারণ মানুষের জন্য সামাজিক কর্মকান্ডে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ মানেকে দেয়া হয়েছে সাবেক ব্রাজিলিয়ান তারকা সক্রেটিসের নামে এবারই প্রথমবারের মতো প্রবর্তিত পুরস্কারটি।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্রদত্ত এই পুরস্কারটি বেনজেমার ক্যারিয়ারের অসাধারণ উত্থানের স্বীকৃতি। জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সাথে যৌন আলাপচারিতার ফোনালাপ স্ক্যান্ডালে জড়িয়ে পড়ার অভিযোগে সাড়ে পাঁচ বছর ছিলেন জাতীয় দলের বাইরে। এই ঘটনায় তাকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তিনি জাতীয় দলে ফিরে আসেন। আগামী মাসে কাতার বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের হয়ে তিনি মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত।

১৯৫৬ সালে স্টানলি ম্যাথিউসের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয় করলেন এই ফরাসি স্ট্রাইকার। আগামী ১৯ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন ৩৫ বছরে পা দিবেন বেনজেমা।

পঞ্চম ফরাসি খেলোয়াড় হিসেবে বেনজেমা এই পুরস্কার জয় করেছেন। জিদানের আগে এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি ও জিন-পিয়েরে পাপিন।

এর আগে এক ক্যালেন্ডার বছরে একজন খেলোয়াড়ের সার্বিক পারফরমেন্স বিবেচনায় পুরস্কার বিজয়ীকে বেছে নেয়া হতো। এ বছর এই ফর্মেট পরিবর্তন করে গত মৌসুমের পারফরম্যান্স রেকর্ডের উপর ভিত্তি করে সেরা খেলোয়াড়কে বেছে নেয়া হয়েছে।

গত মৌসুমের সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াসিন ট্রফি জয় করেছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া। সাবেক রাশিয়ার কিংবদন্তী গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে এই পুরস্কার দেয়া হয়।

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে তিনিই ছিলেন সেরা খেলোয়াড়। দুর্দান্ত ৯টি সেভ করেছিলেন ৩০ বছর বয়সী এই বেলজিয়ান গোলরক্ষক। ২০০৩-০৪ মৌসুমের পর প্রতিযোগিতাটির ফাইনালে যা সবচেয়ে বেশি সেভ করার কীর্তি।

২০২১-২২ মৌসুমে মোট তিনটি শিরোপা জিতেছে রিয়াল- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। প্রতিটি শিরোপা অর্জনে দুর্দান্ত অবদান রাখেন কোর্তোয়া।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add