for Add

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সংক্ষিপ্ত ভার্সনের চলমান বিশ্বকাপে আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটির মধ্যে ছয় দল আজ নিজেদের দ্বিতীয় ও শেষ অনুশীলন ম্যাচে মাঠে নামবে।

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলদেশ সময় দুপুর ২টায়। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আর সকাল ৯টায় ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে লড়বে পাকিস্তান ও আফগানিস্তান।

সুপার টুয়েলভের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে ওয়ার্ম ম্যাচ খেলবে। ইতোমধ্যে গতকাল নিজেদের প্রথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারতের কাছে ৬ রানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড।
এছাড়া প্রথম ওয়ার্ম ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানরা। জবাবে আফগানিস্তানের বোলিং তোপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা।

ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের টপ-অর্ডার। নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ইনিংস শুরু করেন। ১৯ রানের জুটি গড়েন তারা। জুটিতে ৯ বলে ১২ রান তুলে প্যাভিলিয়নে ফিরেন শান্ত।

শান্তর আউটের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৬০ রানে অষ্টম উইকেট হারায় তারা। মিরাজ ৩১ বলে ১৬, সৌম্য সরকার-সাকিব আল হাসান ১ রান করে, আফিফ হোসেন-ইয়াসির আলি খালি হাতে, নুুরুল হাসান ৮ বলে ১৩ ও তাসকিন ৬ রান করে বিদায় নেন।

শেষদিকে মোসাদ্দেক হোসেন ৩৩ বলে ২৯ ও মুস্তাফিজুর ১৭ বলে ১০ রান করে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন। তারপরও আফগানিস্তানের বিপক্ষে ১শ রান করতে পারেনি টাইগাররা।

ব্যাটারদের ব্যর্থতার দিনে দুই পেসার তাসকিন ও হাসান মাহমুদ আলো ছড়িয়েছেন। সাথে ছিলেন সাকিব। ৪ ওভার করে বল করে তাসকিন ৩০ রানে ৩টি, হাসান ২৪ ও সাকিব ৪৬ রানে ২টি করে উইকেট নেন। মুস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে কোন উইকেট পাননি।

টি-টোয়েন্টিতে ৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার বোলাররা ৯৮ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ৫২ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

সুপার টুয়েলভের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচ

১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)

১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)

১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add